এক্সপ্লোর

Argentina vs Croatia: আর্জেন্তিনার কাঁটা হতে পারেন ক্রোয়েশিয়ার ত্রয়ী

Qatar 2022: কাতার বিশ্বকাপে (Fifa World Cup 2022) ফুল ফোটাচ্ছে ক্রোয়েশিয়ার মাঝমাঠ। লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ ও মাতেও কোভাসেভিচ।

দোহা: ব্যাঙ্কে টাকা জমা রাখার চেয়েও বেশি নিরাপদ ওদের বল পাস দেওয়া। ক্রোয়েশিয়ার (Croatia) মাঝমাঠ নিয়ে বলেছিলেন জোসিপ জুরানোভিচ।                                                          

কাতার বিশ্বকাপে (Fifa World Cup 2022) ফুল ফোটাচ্ছে ক্রোয়েশিয়ার মাঝমাঠ। লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ ও মাতেও কোভাসেভিচ। যে ত্রয়ীকে নিয়ে ধন্য ধন্য পড়ে গিয়েছে। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলে দিচ্ছেন, 'বিশ্বের সেরা মাঝমাঠ আমাদের।' ব্রাজিলকে হারিয়ে উঠে দালিচ বলেছিলেন, 'আমরা ওদের থেকে বল ছিনিয়ে নিয়েছিলাম। কখনও তাড়াহুড়ো করিনি। আমরা হয়তো বেশি সুযোগ তৈরি করতে পারিনি তবে যেটুকু করার করেছি।'

জুরানোভিচ বলছেন, 'ব্রোজোভিচ, মদ্রিচ ও কোভাসেভিচ মাঝমাঠে থাকা মানে ম্যাচের নব্বই শতাংশ আমরাই নিয়ন্ত্রণ করব।' ব্রাজিলের বিরুদ্ধেও মাঝমাঠের দখল হারায়নি ক্রোয়েশিয়া। ৫০-৫০ বলের দখল রেখেছিল। ইউরোপের সেরা পর্বে ক্লাব ফুটবল খেলেন তিন তারকাই। আর সেই অভিজ্ঞতা তাঁদের আরও বিপজ্জনক করে তুলেছে।

লুকা মদ্রিচ। বয়স ৩৭। দশ বছর খেলছেন রিয়াল মাদ্রিদে। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। ক্রোয়েশিয়ার হয়ে চারটি বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলেছেন। রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন। ব্রাজিলের বিরুদ্ধে ১২০ মিনিট দাপটের সঙ্গে খেলেছেন।

মার্সেলো ব্রোজোভিচ। বয়স ৩০। ২০১৫ সাল থেকে খেলেন ইতালির লিগে। খেলছেন তৃতীয় বিশ্বকাপে। বিশ্বকাপে খেলেছেন ১২ ম্যাচে। রক্ষণ ও আক্রমণের যোগসূত্রের কাজ করেন। 

মাতেও কোভাসিচ। বয়স ২৮। চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এখন খেলছেন চেলসিতে। তাঁরও তৃতীয় বিশ্বকাপ। খেলেছেন ১৩ ম্যাচ। মাঝমাঠের ফুটবলার। ডিফেন্স করতে পারেন। আবার আক্রমণে চমকে দিতে পারে।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্তিনাকে ৩-০ হারিয়েছিল ক্রোয়েশিয়া। সেই ম্যাচে খেলেছিলেন ত্রয়ী। ব্রোজোভিচ খেলেন একটু পিছন থেকে। বল ধরে খেলেন। বাঁদিক থেকে কোভাসেভিচ খেলেন। মদ্রিচ অনেক স্বাধীনভাবে খেলেন। ত্রয়ীর মূল মন্ত্রই হল, লিওনেল মেসিকে বল ধরতে দেব না।

মদ্রিচকে নিয়ে কার্লো আন্সেলোত্তি বলেছিলেন, 'ও কখনও বলের দখল হারায় না।' নিকোলো বারেল্লা বলেছিলেন, 'রক্ষণভাগের সামনে ব্রোজো বিশ্বের সেরা।'

আর আর্জেন্তিনা ম্যাচের আগে মদ্রিচ বলছেন, 'লিও (লিওনেল মেসি) বিরাট ফুটবলার। ওদের সেরা ফুটবলার আর ওকে থামানোটা ভীষণ কঠিন। তবে আমরা তৈরি। মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব। ফাইনালে ওঠার জন্য সেটাই যথেষ্ট।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget