এক্সপ্লোর

Kylian Mbappe: বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন এমবাপে

France Football Team: লড়াই করেও শিরোপা না জেতার হতাশাকে সঙ্গী করেই দেশে ফিরেছেন এমবাপে। তবে বিশ্বকাপ হারের হতাশাকে দূরে সরিয়ে রেখে অনুশীলনে ফিরলেন ফরাসি তারকা।

প্যারিস: পরপর দুই বিশ্বকাপ (Fifa World Cup) জিতে ইতিহাসে নাম লেখানোর সুযোগ ছিল তাঁর সামনে। পারেননি কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার কাছে হারতে হয়েছে ফ্রান্সকে। দুরন্ত লড়াই করে শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়েও শেষরক্ষা করতে পারেনি ফ্রান্স। ফাইনালে কার্যত একার কাঁধে ফ্রান্সকে টেনে নিয়ে যান কিলিয়ান এমবাপে। এমনকী, ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। লড়াই করেও শিরোপা না জেতার হতাশাকে সঙ্গী করেই দেশে ফিরেছেন এমবাপে। তবে বিশ্বকাপ হারের হতাশাকে দূরে সরিয়ে রেখে অনুশীলনে ফিরলেন ফরাসি তারকা।

বিশ্বকাপ ফাইনালে হারের তিন দিনের মাথাতেই তাঁর ক্লাব প্য়ারিস সঁ জরমঁ-র হয়ে অনুশীলনে ফিরলেন তিনি। পিএসজির সমস্ত ফুটবলারকেই ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ক্লাব চত্বরে উপস্থিত হয়েছিলেন এমবাপে। যদিও তাঁর চোখেমুখে ক্লান্তি, হতাশার ছাপ স্পষ্ট ছিল। পিএসজির তরফে একটি ছবি ট্যুইট করা হয়। ক্যাপশনে লেখা হয় ‘ক্লাবে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে’।

স্কালোনির বার্তা

দেশে ফেরার পর থেকে উৎসবের আতিশয্য ঘিরে রয়েছে তাঁদের। গোটা দেশ ভেসে যাচ্ছে আবেগে। ৩৬ বছরের খরা কাটিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina Football Team)। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা।

আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) কৃতজ্ঞতা জানালেন সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় স্কালোনি লিখেছেন, 'আপনারাই আমাদের দলের দ্বাদশ ফুটবলার।' যোগ করলেন, 'সমস্ত আর্জেন্তিনীয়দের স্বপ্ন আজ সার্থক হয়েছে। ওঁদের খুশি হতে দেখে আমি রোমাঞ্চিত।' সমর্থকেরা অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন স্কালোনিকে। যিনি সবচেয়ে কম বয়সী কোচ হিসাবে বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস রচনা করেছেন।                                                                      

বিতর্কে মার্তিনেজ

কাতার বিশ্বকাপে (Qatar 2022) দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা কিপারের স্বীকৃতি পেয়েছেন। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন গ্লাভস। তাঁর পারফরম্যান্স নিয়ে সকলে উচ্ছ্বসিত। তবে গোল্ডেন গ্লাভস হাতে পেয়েই তাঁর সেলিব্রেশন অশ্লীল ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলে সমালোচনার ঝড় উঠেছিল। ফের বিতর্কে জড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিজয়োল্লাসে তিনি হাজির হলেন কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে। যা নিয়ে নতুন করে সমালোচনা চলছে।                                                                          

বিশ্বকাপের ফাইনালের পরে সোনার গ্লাভস হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে বিতর্কে দিবু মার্টিনেজ।

কাতার থেকে বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পর বুয়েনস আইরেসে মেসিদের ঘিরে উন্মাদনার ঢল নামে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে আর্জেন্তিনার রাজধানীর বিখ্যাত মিনার ‘ওবেলিস্ক’-এর উদ্দেশে হুডখোলা বাসে বিজয়যাত্রা করেন লিওনেল মেসিরা। কাতারে কাতারে মানুষ বিশ্বজয়ী দলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। সেই শোভাযাত্রাতেই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্তিনেজ।

একটি পুতুল ধরেছিলেন আর্জেন্তিনার গোলকিপার। সেই পুতুলের মাথায় ছিল এমবাপের মুখ। দিবু নামে সতীর্থদের কাছে পরিচিত গোলকিপার সমর্থকদের উদ্দেশে ডান হাত নাড়ছিলেন। আর বাঁ-হাতে বুকের কাছে ধরে রেখেছিলেন এমবাপের মুখ বসানো শিশু পুতুলটি। যাতে সকলে সেটি দেখতে পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget