এক্সপ্লোর

কাল নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন, নজর রোহিতের দিকে

মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন আগামীকাল। সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দল বেছে নেবে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতে আসা দলে বদল হওয়ার সম্ভাবনা কম। তবে সবার নজর রোহিত শর্মার দিকে। কারণ, এই তারকা ব্যাটসম্যান ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখালেও, টেস্টে তাঁর সাম্প্রতিক ফর্ম মোটেই ভাল নয়। তাই ঘরের মাঠে এই সিরিজে রোহিত দলে থাকবেন কি না, সে বিষয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।   ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্টে প্রথম একাদশে ছিলেন রোহিত। তার মধ্যে একটি টেস্ট বৃষ্টির জন্য ভেস্তে যায়। গ্রস আইলেটে তৃতীয় টেস্টে দু ইনিংসেই ব্যাট করে যথাক্রমে ৯ ও ৪১ রান করেন রোহিত। দলীপ ট্রফি ফাইনালেও তিনি ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ইন্ডিয়া ব্লু-র হয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৩০ রান করেই উইকেট ছুঁড়ে দিয়েছেন ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান। তবে রোহিতের খারাপ ফর্ম সত্ত্বেও তাঁর পাশেই আছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করেন, একদিনের ক্রিকেটে যাঁরা ভাল খেলেন, টেস্টে নিজেদের প্রমাণ করার জন্য তাঁদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত। তাই মনে করা হচ্ছে, অধিনায়কের আস্থা থাকায় দলে টিকে যেতে পারেন রোহিত।   রোহিত ছাড়াও চেতেশ্বর পূজারার দলে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। ক্যারিবিয়ান সফরে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি পূজারা। শেষ টেস্টে তাঁকে বাদ দেওয়া হয়। তবে দলীপ ট্রফিত জোড়া শতরানের সুবাদে পূজারার দলে থাকার সম্ভাবনাই বেশি।   সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি শ্রেয়াস আইয়ার, মণীশ পাণ্ডে, করুণ নায়ারের মতো জুনিয়রদের নিয়েও আলোচনা হতে পারে আগামীকালের দল নির্বাচনী বৈঠকে। তবে জুনিয়রদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

সেরা শিরোনাম

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget