এক্সপ্লোর

Fifa World Cup: ইরানের বিরুদ্ধে আজ বিশ্বকাপে অভিযান শুরু করছেন হ্যারি কেনরা

Qatar World Cup 2022: দেশের হয়ে ৭৫ টি ম্যাচে করেছেন ৫১ টি গোল। গত বিশ্বকাপের টপ স্কোরার। করেছিলেন ৬ গোল। তবে, কেভিন ফিলিপস্, কাইল ওয়াকারদের চোট-সমস্যা ভাবাচ্ছে ইংলিশ কোচকে।

দোহা: থ্রি লায়ন্সের বিশ্বকাপ অভিযান। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দেশ। ২০১৮-তে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল। আর, ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হ্যারি কেন অ্যান্ড কোম্পানির দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও শেষ মুহূর্তে খালি হাতে ফিরে আসা। কোথায় যে ফাঁক রয়ে যায়! তবু, ইরানকে উড়িয়েই কাতারে একটা দুর্দান্ত শুরু করতে চায় গ্যারেথ সাউথগেটের ছেলেরা। সেজন্য কোচের বাজি অবশ্যই ক্যাপ্টেন হ্যারি কেন।

হ্যারি কেন। দেশের হয়ে ৭৫ টি ম্যাচে করেছেন ৫১ টি গোল। গত বিশ্বকাপের টপ স্কোরার। করেছিলেন ৬ গোল। তবে, কেভিন ফিলিপস্, কাইল ওয়াকারদের চোট-সমস্যা ভাবাচ্ছে ইংলিশ কোচকে। ভরসা বহুযুদ্ধের পোড় খাওয়া নায়ক রহিম স্টার্লিং। সুযোগ পেলে হিসেব উল্টে দিতে পারেন বিস্ময় প্রতিভা ফিল ফডেনও। যুব বিশ্বকাপে যাঁর স্কিলের সাক্ষী রয়েছে ভারত। 

ইরানও অবশ্য ছেড়ে কথা বলবে না। টুর্নামেন্টের শুরুতেই বড় অঘটন ঘটাতে চাইবে তারা। সেজন্য তাদের বাজি স্ট্রাইকার মেহদি তারেমি। সোমবার একটা টানটান থ্রিলারের অপেক্ষায় দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। 

এর আগে কোনও ম্যাচে ইংল্য়ান্ড ও ইরান পরস্পর মুখোমুখি হয়নি। এবারই প্রথমবার মাঠে নামতে চলেছে ২ দল একে অপরের বিরুদ্ধে। শেষ ৫ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি থ্রি লায়ন্সরা। তবে ইরান তাঁদের শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে।

ইরানের আলিরেজা, তারেমি, হোসেনের মত প্লেয়ার রয়েছেন, যাঁরা এই ম্যাচ ইংল্যান্ডকে চাপে ফেলতে পারেন।

ইউয়েফা ওয়ার্ল্ড কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইংল্যান্ড মোট ১০ ম্যাচে ৩৯ টি গোল করেছিল। অন্যদিকে ইরান ১০টি ম্যাচে মোট ১৫ গোল করেছিল। 

প্রথম ম্যাচে জয় ইকুয়েডরের

ম্যাচ শুরু হয়েছে আড়াই মিনিটও হয়নি। কিক অফের ২ মিনিট ৪২ সেকেন্ডের মাথায় গোল ইকুয়েডরের। কাতার শিবিরে অন্ধকার নামিয়ে। রেফারি দৌড়লেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার প্রযুক্তির সাহায্য নিতে। ভার-এর সাহায্যে দেখা গেল, গোলটি অফসাইড। বাতিল করলেন রেফারি। ফের গ্যালারিতে বাঁধভাঙা উচ্ছ্বাস। ঘরের দলের জন্য গর্জন আরও যেন জোরাল হল।

যদিও সেই ছবি স্থায়ী হয়নি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় ফের ধাক্কা কাতারকে। এবার সেন্টার লাইন থেকে এস্ত্রাদার উদ্দেশে বল বাড়ালেন কাইসেডো। সেই বল গেল ভ্যালেন্সিয়ার উদ্দেশে। বিদ্যুতের গতিতে বক্সে ঢুকছিলেন ভ্যালেন্সিয়া। সামনে তখন শুধু গোলকিপার। তিনি ফাউল করলেন। পেনাল্টি দিলেন রেফারি। গোল করে দলকে ১-০ এগিয়ে দিলেন ভ্যালেন্সিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget