এক্সপ্লোর

আমার ওপর আস্থা রাখার জন্য ধোনি ও ফ্লেমিংয়ের প্রতি কৃতজ্ঞ: ওয়াটসন

"অন্য আর যে কোনও ফ্রাঞ্চাইজি হলে আপনি বাদ পড়তেন..."

নয়াদিল্লি: আইপিএল-এর অন্যান্য দলের থেকে চেন্নাই সুপার কিংসের ফারাক হলে, সিএসকে ক্রিকেটারদের ওপর আস্থা রাখে, বিশ্বাস করে। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার শেন ওয়াটসন। ২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়াটসন। এক দশক পর, ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে তিনি ফের চ্যাম্পিয়ন হন।

নিজের ইনস্টাগ্রামে লাইভ পোস্ট করে ওয়াটসন বলেন, আপনি ১০ টা ম্যাচে হয়ত রান পাননি। তাও আপনাকে দলে নেওয়া হল। গত মরশুমে আমার ওপর আস্থা বজায় রাখার জন্য মহেন্দ্র সিংহ ধোনি ও স্টিফেন ফ্লেমিংকে ধন্যবাদ। অন্য আর যে কোনও ফ্রাঞ্চাইজি হলে আপনি বাদ পড়তেন। দলের সঙ্গে আসতেন, বাইরে বসতেন এবং পানীয় নিয়ে যেতেন।

২০১৮ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৭ বলে ১১৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ওয়াটসন। ওই ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৮টি ছক্কায়। প্রায় একা হাতে সিএসকে-কে চ্যাম্পিয়ন করেছিলেন ওয়াটসন। প্রায় একইভাবে ২০১৯ সালেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু,বিপক্ষের রাখা ১৫০ রানের লক্ষ্যের সামনে তা কম পড়ে।

মরশুমের প্রথম দিকে তিনি ফর্মে ছিলেন না। কিন্তু পরের দিকে হারানো মেজাজ ফিরে পান। ওয়াটসন বলেন, ওই সময়ে আমি ভাল খেলছিলাম, কিন্তু রান পাচ্ছিলাম না। ওই সময়টা যেন শেষ হচ্ছিলই না। আমার মনে হচ্ছিল, আর কয়েকটা ম্যাচের পর আমাকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু ওরা তা করেনি। আমার বিশ্বাস ছিল ঘুরে দাঁড়াবই। আর সেটাই হল। এর জন্য কোচ ফ্লেমিং ও অধিনায়ক ধোনির বিশেষ ধন্যবাদ প্রাপ্য।

ওয়াটসন বলেন, মাহি ও ফ্লেমিং বলেছিল, আমাকে নিয়ে ওদের মনে কোনও সন্দেহ ছিল না। এটা অবিশ্বাস্য। ওরা আমাকে নতুন উচ্চতা দিয়েছিল। এটাই তুখোড় নেতৃত্বদানের ক্ষমতা। ৩৮ বছরের ওয়াটসনের ২০২০ সালের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে খেলার কথা ছিল। কিন্তু, করোনা সংক্রমণের জন্য আইপিএল পিছিয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget