এক্সপ্লোর

ঋষভ পন্থ শুধু একটি বিভাগেই দক্ষ, অফসাইডে উন্নতি দরকার, মত ডিন জোন্সের

মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে থাকায় ভারতের হয়ে নিয়মিত সীমিত ওভারের ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন পন্থ। কিন্তু তিনি ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারছেন না।

নয়াদিল্লি: ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের খেলায় বদল আনার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স। তিনি বলেছেন, ‘ও (পন্থ) এখনও তরুণ। ও খেলা শিখছে। ও এখনও পরিণত হয়নি। ওর অফসাইডে স্ট্রোক খেলায় অনেক উন্নতি করতে হবে। এই মুহূর্তে ও শুধু একটি বিভাগেই দক্ষ। ওর খেলায় বদল আনতে বেশি সময় লাগবে না। তবে ওকে যথাযথভাবে অনুশীলন করতে হবে।’ দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের কথা উল্লেখ করে জোন্স বলেছেন, ‘কুইন্টন ডি কক নিজের খেলায় বদল এনেছে। ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিকতম টি-২০ সিরিজে তার প্রমাণ পাওয়া গিয়েছে। সবার মনে হয়েছিল, পয়েন্ট ও মিড-অফের মাঝখান দিয়ে স্ট্রোক খেলতে ওর অসুবিধা হচ্ছে। সেভাবেই ওর বিরুদ্ধে বোলিং করা হচ্ছিল। কিন্তু নেট প্র্যাকটিস ও ভাল টেকনিকের মাধ্যমে ও অনেক বাউন্ডারি মারতে পেরেছে। ওর হাতে নানারকম শট আছে বলে বোলাররা ওকে সমস্যায় ফেলতে পারেনি।’ মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে থাকায় ভারতের হয়ে নিয়মিত সীমিত ওভারের ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন পন্থ। কিন্তু তিনি ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারছেন না। এ বিষয়ে জোন্স বলেছেন, ‘সময় খারাপ গেলে নিজের স্ট্রোকের উপর আস্থা থাকে না। কিন্তু টি-২০ ম্যাচে স্বাভাবিক খেলাই খেলতে হয়। কিন্তু এই মুহূর্তে নিজের প্রতিভার উপর পন্থের ভরসা নেই। আমরা চাই ও ৩৬০ ডিগ্রি স্টাইলের খেলোয়াড় হয়ে উঠুক। কিন্তু এই মুহূর্তে ও ১৮০ ডিগ্রি স্টাইলের খেলোয়াড়। ও এখন শুধু লেগসাইডেই রান করছে। ফলে ওকে থামিয়ে দেওয়া সহজ।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget