এক্সপ্লোর

Amitabh Chaudhary: চলে গেলেন প্রাক্তন বিসিসিআই সচিব, কী কারণে মৃত্যু?

Former Bcci Secretary Amitabh Choudhary: মঙ্গলবারই হৃদরোগে আক্রান্ত হয়েই অমিতাভ চৌধুরীর মৃত্যু হয়েছে বলে শোনা গিয়েছে।

নয়াদিল্লি: মঙ্গলবার (১৬ অগাস্ট) ভোরবেলা বর্ষীয়াণ ক্রিকেট প্রশাসক অমিতাভ চৌধুরী (Amitabh Chaudhary) পরলোক গমন করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে শোনা গিয়েছে। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েসনের (JSCA) তরফেও তাঁর মৃত্যুর খবর স্বীকার করে নেওয়া হয়েছে।

আইপিএস থেকে ক্রিকেট প্রশাসক

অতীতে অমিতাভ বিসিসিআইয়ের সচিব (BCCI Secretary) হিসাবে কিছুটা সময় কাটিয়েছেন। তবে তাঁকে মূলত ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েসনের প্রশাসক হিসাবেই সকলে চেনেন। ঝাড়খণ্ডের ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। এক দশকের বেশি সময় ধরে অমিতাভ ঝাড়খণ্ড ক্রিকেটে অ্যাসোসিয়েসনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে তাঁর প্রাক্তন সহকর্মী অনিরুদ্ধ চৌধুরী জানান, 'ঝাড়খণ্ডের ক্রিকেটের জন্য় অমিতাভের অবদান ভোলার মতো নয়। ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েসন ওঁকে মিস করবে এবং ওঁ যে শূন্যস্থানটা রেখে গেলেন,তা ভরাট করা কখনও সম্ভব হবে। ওঁর মৃ্ত্যুতে আমি মর্মাহত।' ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

 

অমিতাভ আদপে একজন আইপিএস। তিনি রাজনীতিতেও কিছু সময় কাটিয়েছেন বটে, তবে ক্রিকেটের প্রতি তাঁর অগাধ ভালবাসাই তাঁকে এইদিকে টেনে নিয়ে আসে। ২০০৫-০৬ সালে তিনি ভারতের জিম্বাবোয়ে সফরে ম্যানেজারের দায়িত্বও পালন করেছিলেন। এই সফরটা ভারতীয় ক্রিকেটে কুখ্যাত হয়ে রয়েছে। কারণ এই সিরিজের পর থেকেই মূলত তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং কোচ গ্রেগ চ্যাপেলের মধ্যেকার মতবিরোধ প্রকাশ্যে আসা শুরু হয়। 

বিসিসিআই সচিব

অমিতাভের কেরিয়ার অবশ্য এখানেই থেমে থাকেনি। বিসিসিআইতে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সময়কালে তিনি অনির্দিষ্ট সময়ের জন্য সচিবের দায়িত্ব সামলান। সেই সময়েই আবারও এক বড় ঝামেলা সামলাতে হয় অমিতাভকে। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ অনিল কুম্বলের মতবিরোধ এবং তারপরে কুম্বলের অপসারণের বিষয়টা সামলান অমিতাভই। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের অত্যাধুনিক মানের ক্রিকেট স্টেডিয়াম বানানোয় তাঁর প্রচুর অবদান রয়েছে এবং মাঠের এক পাশও তাঁরই নামে। সব মিলিয়ে বিসিসিআই এবং ঝাড়খণ্ড ক্রিকেটে তাঁর একাধিক কর্মের জন্য অমিতাভকে সকলেই বহুদিন মনে রাখবেন।

আরও পড়ুন: স্বাধীনতার ৭৫, সমর্থকদের জন্য বাজারে ভারতীয় দলের বিশেষ জার্সি, কত দাম? কিনবেন কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget