এক্সপ্লোর

প্রয়াত কিংবদন্তি পাক লেগস্পিনার আব্দুল কাদির, শোকপ্রকাশ সচিন-আক্রমদের

৬৭টি টেস্টে তাঁর মোট সংগৃহীত উইকেট ২৩৬। ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩২টি উইকেট নিয়েছিলেন কাদির

লাহৌর: প্রয়াত হলেন পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৯৭৭-৯০ সাল পর্যন্ত মোট ৬৭টি টেস্ট খেলেছেন কাদির। টেস্টে তাঁর মোট সংগৃহীত উইকেট ২৩৬। ১৯৮৩-৯৩ পর্যন্ত মোট ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩২টি উইকেট নিয়েছিলেন তিনি। বিচিত্র অ্যাকশনের জন্য তাঁকে অনেকে ডাকতেন ‘ডান্সিং বোলার’ হিসাবে। সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর দ্বৈরথ ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় এক পর্ব। সচিনের অভিষেক হয়েছিল পাকিস্তানের মাটিতে। ১৯৮৯ সালে। সচিনকে বল করার আগে কাদিরের রসিকতা, ‘তুমি বাচ্চা ছেলে। আমাকে কী করে সামলাবে!’ পরে সচিন এর জবাব দিয়েছিলেন মাঠে। কাদির যা দেখে বলেছিলেন, ‘এই ছেলে বহুদূর যাবে।’ বাকিটা ইতিহাস। শনিবার সচিন টুইট করেছেন, ‘কাদিরের বিরুদ্ধে খেলার কথা এখনও মনে পড়ে। তাঁর সময়কার অন্যতম সেরা স্পিনার। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।’ কাদিরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পাকিস্তানের ক্রিকেট মহলে। শোক প্রকাশ করেছে পাক ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ‘কাদির আর নেই।’ ওয়াসিম আক্রম থেকে শুরু করে শোয়েব আখতার, মহম্মদ আমির – সকলেই গভীর শোক প্রকাশ করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকিস্তানের জাতীয় দলের প্রধান নির্বাচক হন কাদির। পরে ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেছেন তিনি।

সেরা শিরোনাম

Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি

ভিডিও

Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget