এক্সপ্লোর

Rumeli Dhar Retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলার রুমেলি ধর

Indian Cricketer Rumeli Dhar Retirement: কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন মিতালি রাজ। ২০০৫ বিশ্বকাপে মিতালির সঙ্গে জাতীয় দলে খেলেছিলেন।

কলকাতা: মিতালি রাজের পর এবার রুমেলি ধর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আরও এক মহিলা ভারতীয় ক্রিকেটার। বাংলার টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। উল্লেখ্য, একসময় জাতীয় দলের অধিনায়ক থাকা রুমেলি দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না।

ইনস্টাগ্রামে অবসরের কথা জানিয়েছেন রুমেলি

নিজের ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্ত নিয়ে রুমেলি লেখেন, ''শ্যামনগর থেকে আমার ২৩ বছরের ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। সেখান থেকে উঠে এসে ভারতের হয়ে খেলেছি। এ বার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পালা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গোটা যাত্রায় অনেক ওঠানামা ছিল। ভারতীয় মহিলা দলের হয়ে খেলা, ২০০৫ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো উত্থান যেমন ছিল, তেমনই একের পর এক চোট আমার কেরিয়ারকে বাধা দিয়েছে। আমার পরিবার, বিসিসিআই, বন্ধু, যে যে রাজ্য সংস্থার হয়ে ক্রিকেট খেলেছি, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যে ক’টি ম্যাচ খেলেছি, সেগুলো থেকে শিখেছি। আমার ক্রিকেট কেরিয়ার শেষ, খেলার সঙ্গে যুক্ত থাকব। তরুণ ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করব। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rumeli Dhar (@rumelidhar54)

দেশের জার্সিতে রুমেলির অভিষেক হয় ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৮ সালে শেষবার জাতীয় দলে টি-টোয়েন্টিতে কামব্যাক করেছিলেন চোট পাওয়া ঝুলন গোস্বামীর পরিবর্ত হিসেবে। ৩৮ বছরের রুমেলি দেশের জার্সিতে ৪টি টেস্ট, ৭৮টি ওয়ান ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৫ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে অনেক বড় অবদান ছিল রুমেলির। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১৩২৮ রান এবং ৮৪টি উইকেট ঝুলিতে পুরেছেন রুমেলি। 

 

 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ফের বিপাকে ভারত, শুরুতেই ফিরলেন রোহিত-কোহলি, পঞ্চম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেট
ফের বিপাকে ভারত, শুরুতেই ফিরলেন রোহিত-কোহলি, পঞ্চম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেট
IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
ACC Men's U19 Asia Cup 2026: প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget