এক্সপ্লোর

‘ব্যাটিংয়ের সময় বিরাটের সঙ্গে অভব্যতা করা উচিত নয়’, কারণ বিশ্লেষণে পাক তারকা

বিরাট রেগে গিয়ে আরও ভাল ব্যাট করেন।

নয়াদিল্লি: বিরাট কোহলি যখন ব্যাটিং করেন, তখন তাঁর সঙ্গে কখনই অভব্যতা করা উচিত নয়। কারণ, এতে বিরাট রেগে গিয়ে আরও ভাল ব্যাট করেন। আসে একের পর এক শতরান। ২০১৪ সালে বিরাট কোহলির অস্ট্রেলিয়া সিরিজের উদাহরণ টেনে এনে এমনই বিশ্লেষণ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।

ইউটিউবে ‘কট বিহাইন্ড’ নামের একটি চ্যানেলে বিরাট নিয়ে  প্রাক্তন পাক অধিনায়কের মন্তব্য, “এমন অনেক ক্রিকেটার ছিল, যাদের সঙ্গে কখনই অভব্যতা করা ঠিক হত না। যেমন আমাদের জাভেদ (মিয়াঁদাদ) ভাই, ভিভ রিচার্ডস, সুনীল গাওস্কর। আর এখন বিরাট কোহলি।”

এই প্রসঙ্গে ২০১৪ সালের ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের উদাহরণও দেন রশিদ লতিফ। এই সিরিজ ঐতিহাসিক হওয়ার কারণ মূলত ২টো। এক মহেন্দ্র সিংহ ধোনির টেস্ট অবসর এবং অধিনায়ক হিসেবে বিরাট কোহলির উত্থান। ভারত সিরিজ হেরেছিল ঠিকই (২-০)। কিন্তু অজিদের বিরুদ্ধে প্রতিআক্রমণের দৃষ্টান্তও রেখেছিল টিন ইন্ডিয়া। বিশেষ করে বিরাট। ওই সিরিজ স্মরণীয় মিচেল জনসন ও বিরাট কোহলির দ্বৈরথের জন্যও।

গোটা টেস্ট সিরিজে বিরাটের রান ছিল ৬৯২। স্টিভ স্মিথের পরেই (৭৬৯)। অ্যাডিলেডে জোড়া শতরান করেছিলেন ভারত অধিনায়ক (১১৫ ও ১৪১)। তাছাড়াও মেলবোর্ন (১৬৯) ও সিডনিতেও (১৪৭) শতরান ছিল তাঁর। রশিদ লতিফ বলেন, ওই সিরিজের একটি ম্যাচে জনসন এবং বিরাট একে অপরকে গালিগালাজ করছিলেন। ভিডিও ক্লিপ দেখলে দেখা যাবে বিরাট একবারের জন্যও ‘আত্মরক্ষামূলক’ কোনও প্রতিক্রিয়া দেয়নি। আগ্রাসী মেজাজেই কথা বলেছেন এবং ব্যাটও করেছেন।

এই সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে কেসরিক উইলিয়ামসনের সঙ্গে বিরাটের দ্বৈরথের কথাও উল্লেখ করেন রশিদ লতিফ। পাক ক্রিকেটার বলেন, এমন আগ্রাসী ক্রিকেটারদের সঙ্গে কখনই অভ্যবতা করা ঠিক নয়।

বিরাট কোহলি এখনও পর্যন্ত ৮৬টি টেস্ট, ২৪৮টি একদিনের আন্তর্জাতিক এবং ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর সংগ্রহ যথাক্রমে ৭ হাজার ২৪০, ১১ হাজার ৮৬৭ ও ২ হাজার ৭৯৪ রান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget