এক্সপ্লোর

সহকারি রেফারিকে কুরুচিকর মন্তব্য, জাতীয় দলের হয়ে চার ম্যাচ সাসপেন্ড মেসি

জুরিখ: রেফারির সঙ্গে অশালীন ব্যবহার করায় চার ম্যাচের জন্য নির্বাসিত হলেন আর্জেন্তিনীয় ফুটবলার লিওনেল মেসি।

মঙ্গলবার, এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। অর্থাৎ, জাতীয় দলের হয়ে আগামী চারটি ম্যাচ খেলতে পারবেন না এই তারকা। একইসঙ্গে তাঁকে ১০ হাজার সুইস ফ্রাঁ (ভারতীয় মুদ্রায়  প্রায় ৬লক্ষ টাকা) জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলির বিরুদ্ধে ম্যাচের পর সহকারী রেফারির উদ্দেশ্যে মেসি কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। মেসির পেনাল্টির দৌলতে ওই ম্যাচ ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।

আগামী, মঙ্গলবার রাতেই বলিভিয়ার সঙ্গে আর্জেন্তিনার বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী ম্যাচ। সেই ম্যাচ থেকেই শাস্তি কার্যকর হবে মেসির। ম্যাচের মাত্র ৬ ঘন্টা আগে মেসির শাস্তির খবর পেয়ে চাপে আর্জেন্তিনা।

ইতিমধ্যেই, নির্বাসনের বিরুদ্ধে আবেদন করা হবে বলে জানিয়ে দিয়েছে আর্জেন্তিনীয় ফুটবল ফেডারেশন। দল এখন বলিভিয়ার সান্তা ক্রুজে রয়েছে। সেখান থেকেই দলের সচিব জর্জে মিয়াদোস্কি জানান, তাঁরা আবেদন জানাবেন।

তাঁর বক্তব্য, সহকারি রেফারি তখন কোনও প্রতিবাদ করেননি। উপরন্তু, ম্যাচ রেফারির রিপোর্টে এর কোনও উল্লেখ নেই। ফলে, বলিভিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই খবর অত্যন্ত হতাশাজনক। তিনি যোগ করেন, নির্বাসনের খবরে হতাশ হয়ে পড়েছেন মেসি।

মেসিকে ছাড়া মাঠে নামতে কেন ভয় পাচ্ছে আর্জেন্তিনা, তার কারণ একটা ছোট্ট পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে যাবে। এখনও পর্যন্ত ১৩টি ২০১৮ বিশ্বকাপ যোগ্যতানির্ণায়ক ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তাঁর দল।

কিন্তু, এর মধ্যে যে ৬টি ম্যাচ খেলেছেন মেসি, তার মধ্যে পাঁচটিতে জয় এসেছে। অন্যদিকে, বাকি ৭টি ম্যাচের মধ্যে মাত্র একটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তে।

সেরা শিরোনাম

Ballon d'Or: লিওনেল মেসিকে হারিয়ে 'সর্বসেরা' ব্যালন ডি'অর জয়ী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিওনেল মেসিকে হারিয়ে 'সর্বসেরা' ব্যালন ডি'অর জয়ী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
WPL Auction: নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
Uma Kashvi: মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
Avishek On Yuvraj: ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?

ভিডিও

Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget