এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: সচিন থেকে সাইনা-কুম্বলে, প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন ক্রীড়াবিদরা

Ram Temple: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা ঘিরে উৎসেবর আবহ গোটা দেশজুড়ে। আর সেই উন্মাদনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারলেন না ক্রীড়া জগতের নক্ষত্ররাও।

অযোধ্যা: রামমন্দিরে (Ram Temple) প্রাণপ্রতিষ্ঠা ঘিরে উৎসেবর আবহ গোটা দেশজুড়ে। আর সেই উন্মাদনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারলেন না ক্রীড়া জগতের নক্ষত্ররাও। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে সাইনা নেহওয়াল (Saina Nehwal), মিতালি রাজ, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের মুহূর্তের সাক্ষী রইলেন খেলার মাঠের তারকারাও।

কারা নেই সেই তালিকায়? কিংবদন্তি অ্যাথলিট তথা ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পি টি ঊষা, মিতালি, সচিন, সাইনা, অনিল কুম্বলে - সকলেই হাজির ছিলেন। 

গোটা অনুষ্ঠান ঘিরে রোমাঞ্চিত সাইনা। অলিম্পিক্সে পজকজয়ী শাটলার বলেছেন, 'আমাদের সকলের কাছে এটা বড় দিন। আমি সৌভাগ্যবান যে, এখানে হাজির থাকার সুযোগ পেয়েছি। প্রভু রামের দর্শন করব আজ। নিজের আনন্দ ব্যক্ত করার ভাষা নেই।'

মিতালি বলেছেন, 'দীর্ঘদিন ধরে এটাই চেয়ে এসেছি। এটা একটা সেলিব্রেশন আর আমরা সকলে সেই সেলিব্রেশনের অংশ হতে পেরেছি বলে ভাগ্যবান।'

অনিল কুম্বলে বলেছেন, 'বিরাট মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত। আমি অনেক সৌভাগ্য করে এই দিনটিতে থাকতে পেরেছি। রাম লালার থেকে আশীর্বাদ নেব।'

পূর্ব নির্ধারিত সূচি মেনেই অযোধ্যা রাম মন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণপ্রতিষ্ঠার পুজো। তারপরেই সামনে এল রামলালা অনিন্দ্যসুন্দর মূর্তি। কৃষ্ণপাথরে তৈরি রামলালা মূর্তি সেজেছে ফুল ও অলঙ্কারে। কপালে তিলক। 

রামলালার (Ram Lalla Pran Pratishtha) প্রথম যে ছবি সামনে এসেছিল সেটা নিরাভরণ ছিল। পুজোর সময় সাজানো হয়েছে রামলালার মূর্তিকে। বেদির ওপর দাঁড়িয়ে রয়েছেন রামলালা। মুখে তাঁর স্মিত হাসি। কপালে তিলক, হাতে তির-ধনুক।

এই রামলালার মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়া ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার--মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। মূর্তির প্রধান বিশেষত্ব হল, একটি কৃষ্ণশিলা দিয়েই এটি গড়া হয়েছে। সূত্রের খবর, রাম মন্দিরের জন্য মন্দির কর্তৃপক্ষ তিনটি মূর্তি তৈরির বরাত দিয়েছিল। মূর্তি তৈরির জন্য নেপাল থেকে শালগ্রাম শিলা আনা হয়েছিল। কিন্তু তা মূর্তি তৈরির কাজে লাগেনি। কারণ, খোদাইয়ের সময় বারবার সেই পাথর ভেঙে যাচ্ছিল। পরে ঠিক হয় কালো পাথরের মূর্তি তৈরি হবে। রাম মন্দিরে রাখার জন্য ৩টি মূর্তির মধ্যে থেকে এটিকেই বেছে নেওয়া হয়েছে। বাকি দু'টি বিগ্রহ মন্দিরের অন্যত্র স্থান পেয়েছে। যে বেদিতে রামলালা থাকবেন, সেটি ৩.৪ ফুট উঁচু। তৈরি মাকরানা পাথর দিয়ে।

আরও পড়ুন: সিরিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্টের জন্য সর্বস্ব নিংড়ে দেব, শপথ সুরেশের, শেষ ষোলোয় ওঠা সম্ভব?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

সেরা শিরোনাম

Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget