এক্সপ্লোর

‘যাও, নিজের মুহূর্তগুলো মুঠোবন্দি কর’, চার বছর পর দলে সুযোগ পাওয়া সঞ্জুকে অভিনন্দন গৌতম গম্ভীরের

নিজের প্রতিভার সঙ্গে এবার তাঁকে সুবিচার করতেই হবে। সঞ্জুর উদ্দেশে এমনই বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

নয়াদিল্লি: দীর্ঘ প্রতিক্ষার অবসান। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তারপর আর দেখা নেই। মাঝে দীর্ঘ চার বছর দেশের ক্রিকেট সার্কিটে চর্চা হলেও আন্তর্জাতিক মঞ্চে তাঁকে দেখা যায়নি। এবার তাঁর সামনে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ চলে এল। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজি ভারতীয় স্কোয়াডে রাখা হেয়েছে কেরলের তরুণ প্রতিভা সঞ্জু স্যামসনকে। ওয়াকিবহল মহলের মতে এই সিরিজে নিজেকে প্রমাণ করতে পারলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ থাকবে তাঁর। আর তা না হলে অপেক্ষার সময় হয়ত আরও বাড়বে। তাই নিজের প্রতিভার সঙ্গে এবার তাঁকে সুবিচার করতেই হবে। সঞ্জুর উদ্দেশে এমনই বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

এক নজরে দেখে নিন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড 

বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরানের (২১২) ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন সঞ্জু। এবারের দল নির্বাচনের ক্ষেত্রেও তাঁর এই পারফরম্যান্স প্রভাব ফেলেছে বলে অনেকের মত। বাংলাদেশের বিরুদ্ধেও নিজের ফর্ম ধরে রাখবেন সঞ্জু, আশাবাদী গম্ভীর। কেরলের এই তরুণ তুর্কিকে অভিনন্দন জানিয়ে দিল্লির এই তারকা ট্যুইট করেছেন, “টি-টোয়েন্টি স্কোয়াডে নির্বাচিত হওয়ায় তোমাকে অভিনন্দন। মসৃণ হাত, ক্ষিপ্র পা আর বুদ্ধিমত্তা নিয়ে এগিয়ে যাও, নিজের মুহূর্তগুলোকে তালুবন্দি কর।”

প্রসঙ্গত, টি-টোয়েন্টি সার্কিটে সঞ্জুর বেশ নামডাক রয়েছে। বিশেষ করে আইপিএল-এ। তিনি আইপিএল-এ শতরান পাওয়া ভারতীয়দের মধ্যে অন্যতম একজন। এখনও পর্যন্ত ৯৩টি ম্যাচে ২ হাজার ২০৯ রান করেছেন সঞ্জু। ২৪ বছরের এই ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ২টি শতরান এবং ১০টি অর্ধ শতরান। স্ট্রাইরেটও নজরকাড়া। এবার সঞ্জুর সেই ঝলক বাংলাদেশের বিরুদ্ধেও দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget