এক্সপ্লোর

বিশ্বকাপ স্কোয়াডে ঋষভের সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত নন সৌরভ

কলকাতা: বিশ্বকাপে ভারতীয় দলে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের জায়গা পাওয়া নিয়ে সন্দিহান সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এ পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা ঋষভ ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কীভাবে অন্তর্ভূক্ত হবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ অবশ্য ঋষভের প্রতিভা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, ঋষভ নিঃসন্দেহে ভবিষ্যতের খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য টি ২০ সিরিজে হেরে গিয়েছে ভারত। কিন্তু এই পরাজয় নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কারণ, বিশ্বকাপের কথা মাথায় রেখে তিনি কে এল রাহুল ও ঋষভের মতো তরুণদের বেশি করে সুযোগ দিতে চেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দলের দীনেশ কার্তিকের জায়গায় ঋষভকে দলে নেওয়া হয়েছে।ইংল্যান্ডে বিশ্বকাপের আসর বসার আগে এই সিরিজই ভারতীয় দলের নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। সৌরভ বলেছেন, ভারতীয় দলে ঋষভকে মানিয়ে নিতে হবে। আমি জানি না, এই মুহূর্তে এত অল্প সময়ের মধ্যে কী ভাবে ঋষভ নিজেকে দলের সঙ্গে মানিয়ে নেবে। তাই বিষয়টি এর ওপর নির্ভর করছে। তবে নিঃসন্দেহে ভবিষ্যতের খেলোয়াড়। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে ঋষভ ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে একদিনের ম্যাচ ও টি ২০ তে এখনও প্রভাবিত করার মতো সাফল্য পাননি তিনি। সৌরভ বলেছেন, একদিনের দলে কার্তিক নেই। তাই ওকে বিকল্প হিসেব না ভাবার কোনও কারণ নেই। তাই নির্বাচকরা কী চাইছেন, তার ওপর সব কিছু নির্ভর করছে। সৌরভ বলেছেন, ভারত খুবই ভালো ও শক্তিশালী দল। বেশিরভাগ ক্রিকেটারেরই দলে জায়গা পাওয়া নিয়ে সংশয়ের অবকাশ নেই। বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে বলে সৌরভ মনে করছেন না। বোলিংয়ে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা ভাল খেলছে। স্পিনার হিসেবে যুজবেন্দ্র চহাল ও কুলদীপ যাদবও দুর্দান্ত। ব্যাটসমানরাও দুরন্ত ফর্মে রয়েছে। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ভারতীয় খেলোয়াড়রা খুবই দক্ষ এবং ৫০ ওভারের ফর্ম্যাটে খুব সহজেই মানিয়ে নিতে সক্ষম। বিশ্বকাপে কোনও ক্রিকেটার কী ভাবে খেলতে চায় সেটাই বড় ব্যাপার। আর আইপিএল একেবারেই আলাদা একটা প্রতিযোগিতা। আইপিএলে খেলার কোনও প্রভাব ভারতীয় দলের খেলোয়াড়দের ওপর পড়বে কিনা, এই প্রসঙ্গে এ কথা বলেছেন সৌরভ।

সেরা শিরোনাম

Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget