এক্সপ্লোর

আমি ভেবেছিলাম ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল, কোন ভারতীয় পেসার সম্পর্কে বললেন ম্যাকগ্রা?

প্রথম টেস্টে ভারতীয় দল হেরে গেলেও, নজর কেড়ে নেন ইশান্ত।

নয়াদিল্লি: চোট সারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট নেন। তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা গ্লেন ম্যাকগ্রা। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ইশান্তের অনেক অভিজ্ঞতা আছে। ও গত দু’বছরে যেভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে, সেটা প্রশংসনীয়। আমি ভেবেছিলাম আন্তর্জাতিক স্তরে ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু ও নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে। ও ভাল বোলিং করছে।’ প্রথম টেস্টে ভারতীয় দল হেরে গেলেও, নজর কেড়ে নেন ইশান্ত। ভারতের অন্য দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি অবশ্য খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তাঁরা একটি করে উইকেট নেন। তবে তাঁদের পাশে দাঁড়িয়ে ম্যাকগ্রা বলেছেন, ‘আমার এখনও ভারতের বোলিং লাইনআপের উপর ভরসা আছে। ভারতের একাধিক বোলার সম্প্রতি চোট সারিয়ে দলে ফিরেছে। শর্মা দলে ফিরে পাঁচ উইকেট নিয়েছে। বুমরাহও চোট সারিয়ে দলে ফিরেছে। ভারতের বোলিং আক্রমণ যে বিশ্বমানের, সে বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। কেউ রাতারাতি ফর্ম হারায় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শামি অভিজ্ঞ বোলার। ও ভাল গতিতে বোলিং করছে। জসপ্রীত যেভাবে শর্ট রান-আপ নিয়েও ভাল গতিতে বল স্যুইং করাতে পারে এবং বলের উপর ওর নিয়ন্ত্রণ থাকে, সেটা অনন্য। তাছাড়া অন্যান্য পেসার ও স্পিনাররা আছে। ফলে ভারতের বোলিং লাইনআপের উপর ভরসা হারানোর কোনও কারণ দেখছি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget