এক্সপ্লোর

IPL 2023: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ কখন, কোথায় দেখবেন চেন্নাই-গুজরাত ম্যাচ?

IPL 2023, CSK vs GT: আজ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে গুজরাত ও চেন্নাই। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচও মুখোমুখি হয়েছিল এই ২ দলই।

চিপক: প্রায় দু মাসের কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চারটি দল। গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে গুজরাত ও চেন্নাই। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচও মুখোমুখি হয়েছিল এই ২ দলই। যদিও সেই খেলাটি ছিল আমদাবাদে। যা গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড। তবে আজকের ম্যাচটি হবে চিপকে। 

আজকের ম্যাচ

আজ আইপিএলের প্লে অফের প্রথম কোয়ালিয়াফায়ারে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স মুখোমুখি হবে

কােথায় হবে খেলা?

কখন দেখবেন খেলা?

আজকের খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন খেলা?

স্টার স্পোর্টসের যে কোনও চ্যানেলে আজকের সিএসকে বনাম গুজরাত ম্যাচটি দেখা যাবে।

অনলাইনে দেখা যাবে খেলা?

অনলাইনে এই খেলা দেখা যাবে জিও সিনেমায়।

লিগ টেবিলে শীর্ষে থেকে প্লে অফে পৌঁছেছে গুজরাত টাইটান্স। তাঁরা আগের বারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে অভিষেকেই গত বছর খেতাব ঘরে তুলেছিল হার্দিক পাণ্ড্যর দল। এবারও তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধেও ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। অন্যদিকে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা লিগে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল।

২ দলেরই ব্য়াটিং অর্ডার ভীষণ শক্তিশালী। গুজরাতের প্লাস পয়েন্ট শুভমনের রেড হট ফর্ম। চলতি টুর্নামেন্টে দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। বিরাট কোহলির মুখের সামনে থেকে জয় ছিনিয়ে এনেছেন শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে। এছাড়াও বিজয় শঙ্কর, ডেভিড মিলার প্রত্যেকেই ফর্মে রয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে রশিদ খান, মহম্মদ শামি রয়েছেন। ২ জনেই পার্পল ক্য়াপ জয়ের দৌড়ে প্রথম দুটো স্থানে রয়েছেন। 

চেন্নাইয়ের ওপেনিং জুটি প্রতি ম্যাচেই প্রায় ধারাবাহিক। কনওয়ে-রুতুরাজ ২ জনেই ফর্মে রয়েছেন। রাহানে তিনে ভরসা জোগাবেন। এছাড়া দুবের ব্য়াট হাতে ধারাবাহিকতা প্লাস পয়েন্ট। চেন্নাইয়ের বোলিং লাইন আপ কিছুটা তরুণ। কিন্তু ধোনি খুব সুন্দরভাবে ব্য়বহার করছেন তুষার, পাথিরানাদের। 

এখনও পর্যন্ত টুর্নামন্টের ইতিহাসে মোট ৩ বার দুটো দল আমনে সামনে হয়েছে। প্রত্যেক বারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। ঘরের মাঠে চেন্নাইয়ের সামনে সুযোগ থাকছে খাতা খোলার।

সেরা শিরোনাম

IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget