এক্সপ্লোর

হৃদস্পন্দন বন্ধ ৬ মিনিট, ফের বেঁচে উঠলেন হানিফ মহম্মদ

করাচি: একেই বোধহয় বলে মিরাক্যল! প্রায় ৬ মিনিট ধরে হৃদস্পন্দন বন্ধ থাকার পরও ফের প্রাণ ফিরে পেলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মহম্মদ। বর্তমানে আগা খান হাসপাতালে ভর্তি রয়েছেন ৮১ বছরের হানিফ। ফুসফুসের ক্যানসারের চিকিৎসা চলছিল সেখানে। পাশাপাশি, সম্প্রতি তাঁর শ্বাসজনিত সমস্যা বৃদ্ধি পায়। ফলে, গত ৩০ তারিখ থেকে ভেন্টিলেশনে ছিলেন এই তারকা ক্রিকেটার। এদিন সকালে তাঁর ছেলে তথা টেস্ট ক্রিকেটার শোয়েব মহম্মদ সাংবাদিকদের কাছে তাঁর বাবার প্রয়াণের খবর জানান। কিন্তু, এর কিছুক্ষণের মধ্যেই ফের তিনি জানিয়ে দেন, তাঁর বাবা এখনও জীবিত আছেন। তিনি জানান, তাঁর বাবার হৃদস্পন্দন প্রায় ৬ মিনিটের জন্য থেমে গিয়েছিল। কিন্তু, চিকিৎসকদের চেষ্টায় পুনরায় তাঁর  শরীরে প্রাণ ফিরে আসে বলে দাবি শোয়েবের। শোয়েব জানান, গত রবিবার থেকেই তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। তিনি বলেন, এদিন প্রথমে আমাকে হানিফের মৃত্যুর খবর দেয় এক আত্মীয়। হাসপাতালে পৌঁছেই আমি কাঁদতে শুরু করি। কিন্তু, চিকিৎসকরা জানান, হৃদস্পন্দন ৬ মিনিট বন্ধ হলেও, পরে তা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। hanif-mohammad-old একে মিরাক্যল বলে উল্লেখ করে শোয়েব যোগ করেন, ঈশ্বর তাঁর বাবাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। পাশাপাশি, অগনিত ভক্তকূলের প্রার্থনার ফলেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাঁর বাবা। শোয়েব আরও জানান, বর্তমানে আইসিইউ-তে রাখা হয়েছে তাঁর বাবাকে। প্রসঙ্গত ২০১৩ সালে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে হানিফের। লন্ডনে গিয়ে সফল অস্ত্রোপচার করে আসেন তিনি। কিন্তু, ফরে মারণ রোগ থাবা বসায় তাঁর শরীরে। দেশের হয়ে ৫৫টি টেস্ট খেলেছেন হানিফ। স্বাধীনতা-উত্তর যুগে পাকিস্তানের প্রথম যে দলটি ভারত সফরে এসেছিল, তাতে ছিলেন হানিফ। সেটা ১৯৫৪-৫৫ সাল। ১৯৫৭-৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংসে ৩৩৭ রান করে রেকর্ড করেছিলেন তিনি। সেই রেকর্ড ৪০ বছরের ওপর অক্ষুণ্ণ ছিল। পাশাপাশি, প্রথম শ্রেণির ক্রিকেটের এক ইনিংসে তিনি ৪৯৯ রান করেছিলেন। ক্রিকেটের ময়দানে তাঁকে আউট করা প্রায় দুঃসাধ্য ছিল। জীবন যুদ্ধেও সেই ধারা ধরে রাখলেন হানিফ।  

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget