এক্সপ্লোর

ট্যুইটারে একে অপরকে কী বললেন অশ্বিন ও হরভজন?

নয়াদিল্লি: সম্প্রতি দেশের মাঠে ভারতীয় স্পিনারদের পারফরম্যান্স নিয়ে ট্যুইটারে হরভজন সিংহের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এবার ট্যুইট করে এই বিতর্ক কার্যত ধামাচাপা দিতে চাইলেন অশ্বিন। এই বিতর্কে প্রথমবার মুখ খুললেন অশ্বিন। তাঁর ট্যুইট, ‘হরভজন সিংহ আমার অনুপ্রেরণা। ২০০১-এর সিরিজ দেখার পরই আমি স্পিন বোলিং শুরু করি। যে প্রহসণ চলছে তার অবসান হওয়া উচিত’। অশ্বিনের এই ট্যুইটের জবাবে ভাজ্জি লেখেন, ‘আমার মনে তোমার বিরুদ্ধে কিছুই নেই। কোনওকারণে আমার বক্তব্যের ভুলভাবে নেওয়া হচ্ছে। আমার পক্ষ থেকে শুভকামনা’। ভাজ্জির এই ট্যুইটের জবাবে অশ্বিন ট্যুইট করেন, এ’ক প্লেয়ারকে আর এক প্লেয়ারের সঙ্গে লড়িয়ে দিয়ে আমাদের কোনও লাভই নেই। হ্যাঁ, আকর্ষণীয় শিরোণাম হয়ত হতে পারে। ভালো খেলার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাই থাক’। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় দলের স্পিনার ভাজ্জি ট্যুইট করে বলেন যে, গত চার বছরে দেশে স্পিন সহায়ক পিচ ভারতের স্পিনারদের সাহায্য করেছে। তিনি দাবি করেন, তাঁদের সময় এ ধরনের পিচ হত না। ভাজ্জির এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভাজ্জির ট্যুইটে অশ্বিনের কৃতিত্বকে খাটো করা হয়েছে কিনা, সেই প্রশ্নও অনেকেই তোলেন।যদিও ভাজ্জির ট্যুইটে কারুর নাম করা হয়নি। ভাজ্জির এই মন্তব্যের প্রতিক্রিয়ার ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, পিচ উপযুক্ত হলেই চলবে না। বল ঘোরাতে না জানলে উইকেট আসবে কী করে! ২০১১-তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অশ্বিনের। অন্যদিকে ১৩ বছর আগে ১৯৯৮-তে অভিষেক হয় হরভজনের। কিন্তু অশ্বিন ভারতীয় দলে খেলা শুরুর পর ক্রমশ নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। অন্যদিকে, ভাজ্জি বর্তমানে টেস্ট দলে নেই। একটা তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, ভাজ্জি বা অশ্বিন ট্যুইটারে কেউ কাউকে ফলো করেন না। উল্লেখ্য, ভাজ্জি ৪৬ টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন। অশ্বিন ৩৭ টেস্টে ২০০ উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন। ৩৯ টেস্ট খেলে অশ্বিন ২০ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। ভাজ্জি টেস্টে ১৯০ ইনিংসে বোলি করে ৪১৭ টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, ৭২ ইনিংসে বোলিং করে ২২০ টি উইকেট পেয়েছেন অশ্বিন। স্ট্রাইক রেটেও এখনও পর্যন্ত ভাজ্জির চেয়ে এগিয়ে অশ্বিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget