এক্সপ্লোর

আইপিএলে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত কী ছিল, জানালেন হরভজন

বিধ্বংসী ব্যাটসম্যান ছাড়াও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষকদের মধ্যে একজন হিসেবে গন্য করা হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে। ২০০৭-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ১০৪ বলে ১৪৯ রানের ইনিংস বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টেস্ট খেলেছেন তিনি।

  নয়াদিল্লি: বিধ্বংসী ব্যাটসম্যান ছাড়াও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষকদের মধ্যে একজন হিসেবে গন্য করা হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে। ২০০৭-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ১০৪ বলে ১৪৯ রানের ইনিংস বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টেস্ট খেলেছেন তিনি। ৪৭.০৬ গড়ে তাঁৎ মোট রান ৫,৫৭০। ২৮৭ একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৩৫.৯ গড়ে ৯,৬১৯ রান। তবে তাঁর ক্রিকেট কেরিয়ারের পরিসংখ্যানে একটি বিষয় নিয়ে আলোচনা প্রায়ই হয় না। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে বল হাতে উইকেটও নিয়েছেন তিনি। সেটিই টি ২০ ক্রিকেটে তাঁর প্রথম ও একমাত্র উইকেট। ২০১৩-র আইপিএলে টুর্নামেন্ট থেকে ততদিন প্রায় ছিটকে গিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার।  ওই ম্যাচই ছিল গিলক্রিস্টের শেষ আইপিএল ম্যাচ। শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ রানের। গিলক্রিস্ট নিজেই ওই ওভারে হাত ঘোরানোর সিদ্ধান্ত নেন। আর সবাইকে তাজ্জব করে প্রথম বলেই তুলে নিয়েছিলেন হরভজন সিংহকে। ইউটিউবে একটি শো-তে সেই ঘটনার কথা স্মরণ করেছেন হরভজন।  উপস্থাপক প্রশ্ন করেন, টি ২০ ক্রিকেটে প্রথম বল করেই কোন বোলার তোমাকে আউট করেছিল? জবাবে হরভজন বলেন, অ্যাডাম গিলক্রিস্ট। ও বল করতে আসে। আমি ওর বিরুদ্ধে বড় শট খেলতে গিয়েছিলাম। মাঠের মাপ দেখে মনে হয়েছিল যে, আমি প্রত্যেকটা বলই মাঠের বাইরে পাঠাতে পারব। কিন্চু তা হল না। প্রথম বলেই ফাইন লেগে ক্যাচ তুলে দিলাম। এর থেকে অস্বস্তিকর আর কিছু হয় না। আর আমি এমন এক বোলারের বলে আউট হলাম, যে হয়ত কখনও নেটেও বল করেনি। কিন্তু এতে আমি খুশি হয়েছিলাম। টেস্ট ক্রিকেটে ওকে অনেকবার আউট করেছি। তখন ভাবলাম, ঠিকই আছে, তুমিও খুশি হবে। ভারতীয় দলের প্রাক্তন এই অফস্পিনার বলেছেন, আমি টেস্টে ওকে ১১ বার আউট করেছি। আর ওই একবার আউট করে সেই ১১ বারের উচ্ছ্বাস ও একবারেই ও পালন করেছিল। ও গ্যাংনাম ডান্সও করেছিল, ডিগবাজি খেলেছিল। ও ওর ১১ বার আউট হওয়ার ঘটনা ওর মনে পড়ে যাচ্ছিল, আর আমাকে একবার আউট করে ইচ্ছেখুশি মতো উচ্ছ্বাসে মেতেছিল। ম্যাচের পর গিলক্রিস্ট বলেছিলেন, হরভজন আমাকে বহুবারই আউট করেছে। আমি ওর প্রতিক্রিয়ার নকল করার চেষ্টা করেছিলাম। আর তা দর্শকদের নজর কেড়েছে।

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget