এক্সপ্লোর

Hardik Pandya: তোমার জন্যই আজ আমরা এই জায়গায়, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বাবাকে শ্রদ্ধা হার্দিকের

Hardik Pandya pays tribute to late Father. | হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যর বাবা হিমাংশু পাণ্ড্য।

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে সদ্যপ্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা হার্দিক পাণ্ড্য। তিনি বাবার সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করার পাশপাশি লিখেছেন, ‘আমার বাবা ও আমার নায়কের উদ্দেশে- তোমাকে হারানো জীবনের অন্যতম কঠিন বাস্তব, যা মেনে নিতে হচ্ছে। তবে তুমি আমাদের জন্য অনেক অসাধারণ স্মৃতি রেখে গেলে। আমরা শুধু কল্পনা করতে পারি, তুমি হাসছো! আজ তোমার ছেলেরা যে জায়গায় দাঁড়িয়ে, সেটা শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে। তোমার কঠোর পরিশ্রম, তোমার নিজের উপর বিশ্বাসের জন্যই এটা সম্ভব হয়েছে। তুমি সবসময় খুশি ছিলে। তোমাকে ছাড়া এই বাড়ির আনন্দ অনেকটাই কমে যাবে। আমরা তোমাকে ভালবাসি। তোমার প্রতি ভালবাসা চিরকাল থাকবে। তোমার নাম সবসময় উপরের দিকে থাকবে। তবে আমি একটা কথা জানি, তুমি এখানে যেভাবে আমাদের দেখতে, উপর থেকেও ঠিক একইভাবে আমাদের দেখছো। তুমি আমাদের জন্য গর্বিত ছিলে। কিন্তু বাবা, তুমি যেভাবে জীবন কাটিয়েছো, তাতে আমরা সবাই তোমার জন্য গর্বিত। আমি গতকাল তোমাকে যে কথা বলেছিলাম, শেষবারের জন্য একটি যাত্রা। এখন শান্তিতে বিশ্রাম নাও আমার রাজা। আমি প্রতিদিনের জীবনে তোমার অভাব অনুভব করব। তোমাকে ভালবাসি বাবা।’
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যর বাবা হিমাংশু পাণ্ড্য। হার্দিক বরাবরই তাঁদের অগ্রগতির পথে বাবার অবদানের কথা বলে থাকেন। সুরাতে ছোট গাড়ির দোকান বন্ধ করে দিয়ে ছেলেদের ক্রিকেটীয় শিক্ষার সুযোগ করে দিতে ভদোদরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন হিমাংশু। ভারতের প্রাক্তন কিপার-ব্যাটসম্যান কিরণ মোরের অ্যাকাডেমিতে ভরতি করেছিলেন দুই ছেলেকে। যেখান থেকেই ক্রিকেটার হিসেবে উড়ান শুরু হার্দিক-ক্রুণালের। কিছুদিন আগে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাতে দুই পাণ্ড্য ভাই বড় ভূমিকা নেওয়ার পর তাদের বাবা মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হার্দিক ও ক্রুণাল আমার দুই ছেলেই ভগবানের উপহার। একেবারে ছোট বয়সে পরিবারের কথা না শুনে ওদের ক্রিকেট খেলার ইচ্ছেকে ইন্ধন দিতে পেরে গর্বিত। বরাবরই ওদের সাফল্য আনন্দে আমার চোখ ভিজিয়ে দেয়।’ বাবার প্রয়াণের খবর পাওয়ার পর হার্দিক ও ক্রুণালের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। শোকস্তব্ধ ক্রিকেটমহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget