এক্সপ্লোর

UPW-W vs GG-W, 1 Innings Highlights: শুরুর ধাক্কা সামলে হরলীনের ব্যাটে ভর করে ইউপিকে ১৭০ রানের টার্গেট দিল গুজরাত

UPW-W vs GG-W: হরলীন দেওল ব্যাট হাতে ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন।

মুম্বই: রবিবাসরীয় সন্ধ্যায় ডব্লিউপিএলের (WPL 2023) তৃতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়ার্সের (UP Warriorz) বিরুদ্ধে ৫০ রানে তিন উইকেট হারিয়ে এক সময় বিরাট চাপে পড়ে গিয়েছিল গুজরাত জায়ান্টস (Gujarat Titans)। তবে হরলীন দেওল (Harleen Deol) লড়াকু ৪৬ রানের সুবাদে ম্যাচে ফিরে এল গুজরাত। ২০ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে ১৬৯ রান তুলল গুজরাত।

শুরুতেই চাপ

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত শুরুটা বেশ ভালই করেছিল। ওপেন করতে নেমে মেঘনা ব্যাট হাতে পাঁচটি চার হাঁকান। তাঁর ওপেনিং পার্টনার সোফিয়া ডাঙ্কলি তুলনামূলক মন্থর গতিতেই এগোচ্ছিলেন। তবে চতুর্থ ওভারে মেঘনা-সোফিয়ার ৩৪ রানের পার্টনারশিপ ভাঙেন দীপ্তি শর্মা। পরের ওভারেই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার সোফিয়া একেলস্টোনের মেঘানাকে ২৪ রানেই সাজঘরে ফেরান। তিনিই অ্যানাবেল সাদারল্যান্ডকে ৮ রানে ফেরান। ৫০ রানে তিন উইকেট হারিয়ে ফেলে গুজরাত।

হরলীনের প্রত্যাঘাত

থালিয়া ম্যাকগ্রা সুষমা ভার্মাকে ৯ রানে ফেরালে গুজরাতের স্কোর ১০.৩ ওভারে দাঁড়ায় ৭৬/৪। অপরপ্রান্তে উইকেট পড়তে থাকলেও হরলীন দেওল কিন্তু নিজের ইনিংল চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন অ্যাশলে গার্ডনার। দুইজনে পঞ্চম উইকেটে ৪৪ রান যোগ করেন। দীপ্তি শর্মাই গার্ডনারকে ২৫ রানে ফেরান। হরলীনও নিশ্চিত দেখানো অর্ধশতরান মাঠে ফেলে আসেন। ৪৬ রানে তাঁকে আউট করেন অঞ্জলি সর্বানি। তবে দয়ালান হেমলতা গুজরাতকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। তাঁর ১৩ বলে ২১ রানের ছোট্ট ইনিংসে গুজরাত ১৬৯ রান তুলতে সক্ষম হয়। 

 

বল হাতে ইউপির হয়ে সফলতম বোলার সোফি একেলস্টোন। তিনি ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নেন। অবশ্য দীপ্তি শর্মাও ২৭ রান খরচ করে দুই উইকেট নেন। ইউপিকে হারিয়ে গুজরাত মরসুমের প্রথম ম্যাচ জিততে সক্ষম হয় কি না, সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত, গত ম্যাচে রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন গুজরাত অধিনায়ক বেথ মুনি। তিনি এই ম্যাচেও মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে স্নেহ রানা গুজরাত জায়ান্টসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন: ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ডব্লিউপিএল, আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্স কর্ণধার নীতা আম্বানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget