এক্সপ্লোর

‘গালিগালাজ’ বিতর্কে অনুতপ্ত, ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ

ধর্মশালা: ২২ গজে ভারতের জয়। ২২ গজের বাইরেও জয় টিম ইন্ডিয়ার। সিরিজ-শেষের পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া বিতর্কে ইতি টানলেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অসি অধিনায়ক এসে নিজেই বললেন তাঁর আচরণের জন্য অনুতপ্ত। তিনি ক্ষমাপ্রার্থী। গতকাল ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসেই মুরলী বিজয়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন স্মিথ। যা দিয়ে ফের মাথাচাড়া দেয় বিতর্ক। সেই বিতর্কেই যবনিকা টানলেন অসি অধিনায়ক। বললেন,  আবেগতাড়িত হয়ে ওই আচরণ করে ফেলেছেন তিনি। সোমবারের ঘটনার সূত্রপাত জস হ্যাজেলউডের বাতিল হয়ে যাওয়া ক্যাচ নিয়ে। অস্ট্রেলিয়ার তখন নয় উইকেট পড়ে গিয়েছে। অশ্বিনের বলে স্লিপে সামনে ঝাঁপিয়ে হ্যাজেলউডের ক্যাচ ধরেন মুরলী বিজয়। অস্ট্রেলিয়া অলআউট ধরে নিয়ে ব্যাটিং করতে নামার প্রস্তুতি নিয়ে বিজয় ড্রেসিংরুমের দিকে দৌড়ে যান। কিন্তু রিপ্লে দেখে টিভি আম্পায়ারের মনে হয়, বিজয় ক্যাচ ধরার আগে বল মাটি ছুঁয়েছে। তিনি ক্যাচ নাকচ করে দেন। ঠিক তখনই অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের ক্যামেরা ধরে স্টিভ স্মিথ-কে। তিনি উত্তেজিত ভাবে দু’টি শব্দ উচ্চারণ করে চেয়ারে বসে পড়েন। অভিযোগ, স্মিথ বলেছেন ‘.... চিট’। এর আগের শব্দটি ছাপার অযোগ্য গালিগালাজ। ক্যাচ বিভ্রাটে বিতর্ক: হারের মুখে দাঁড়িয়ে বিজয়কে গালিগালাজ স্মিথের, ধরা পড়ল ক্যামেরায়! উল্লেখ্য, বিশ্বের দুটি সেরা টেস্ট দলের এই সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। দুই দলের খেলোয়াড়দের মধ্যে চাপানউতোর মাঝেমধ্যে তিক্ততার পর্যায়ে পৌঁছয়। বেঙ্গালুরুতে ডিআরএস বিতর্কে উত্তেজনা চরমে উঠেছিল। রেফারেল নিতে ড্রেসিংরুমের সাহায্য চেয়েছিলেন স্মিথ। ম্যচের শেষে এজন্য স্মিথকে কার্যত প্রতারক বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্মিথ ড্রেসিংরুমের সাহায্য চাওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওই সময় মাথা কাজ করছিল না। ওই কাজ করা একেবারেই ঠিক হয়নি। এই বিতর্ক নিয়ে দুই দেশের বোর্ডকে আলোচনায় বসতে হয়েছিল। শেষপর্যন্ত স্মিথের বিরুদ্ধে আইসিসি-র কাছে কোনও অভিযোগ জানায়নি ভারত। এর রাঁচি টেস্টে কোহলির চোট নিয়ে অসি খেলোয়াড়রা বিদ্রুপ করেন বলে অভিযোগ। এরইমধ্যে ধর্মশালায় ম্যাচের তৃতীয় দিনে স্মিথের অশালীন শব্দের ব্যবহার নিয়ে বিতর্ক চরম পর্যায়ে ওঠে। ক্ষমা চেয়ে সেই বিতর্কের অবসান ঘটালেন অসি অধিনায়ক। সিরিজে যাই হোক না কেন, সিরিজ শেষে হার মেনে নিয়েছেন স্মিথ। ভারতের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। স্মিথ বলেছেন, এটা একটা দুরন্ত সিরিজ ছিল। আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা সিরিজ। সিরিজ জয়ের জন্য ভারতকে অভিনন্দন। ওরা দুর্দান্ত দল, বিশেষ করে ঘরের মাঠে তো ওরাই সেরা।  সামান্যতম সুযোগের সদ্ব্যবহার করতে ওরা পারদর্শী। ভারতের মতো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পেরে তিনি গর্বিত বলেও জানিয়েছেন স্মিথ। তিনি বলেছেন, সিরিজের আগে অনেকেই তো আমাদের ধর্তব্যের মধ্যেই আনতে চাননি। তাঁরা বলেছিলেন, সিরিজে ৪-০ হোয়াইট ওয়াশ হবে অস্ট্রেলিয়া। কিন্তু যেভাবে আমরা লড়াই করেছি তাতে গর্বিত বোধ করছি। ধর্মশালার পিচেরও প্রশংসা করেছেন স্মিথ।

সেরা শিরোনাম

IND vs SL: রাজধানীর ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, নয়াদিল্লি থেকে সরল ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ
রাজধানীর ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, নয়াদিল্লি থেকে সরল ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ
Ronaldo Retirement: কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
Syed Mushtaq Ali Trophy: চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
Bengal vs Maharashtra: পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget