এক্সপ্লোর

দায়িত্ব পালনের জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়,  বলছেন ডিএসপি যোগীন্দর শর্মা

করোনাভাইরাসের বিরুদ্ধে এগিয়ে এসেছেন ক্রীড়া জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন ক্রিকেটাররাও। আর এরইমধ্যে অতি সংক্রামক এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ২০০৭-এর টি ২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক যোগীন্দর শর্মার ভূমিকা সবার নজর কেড়ে নিয়েছে। ২০০৭-এর টি ২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে বোলিং করে ভারতকে জয় এনে দিয়েছিলেন যোগীন্দর।

নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে এগিয়ে এসেছেন ক্রীড়া জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন ক্রিকেটাররাও। আর এরইমধ্যে অতি সংক্রামক এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ২০০৭-এর টি ২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক যোগীন্দর শর্মার ভূমিকা সবার নজর কেড়ে নিয়েছে। ২০০৭-এর টি ২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে বোলিং করে ভারতকে জয় এনে দিয়েছিলেন যোগীন্দর। যোগীন্দর এখন অন্য ময়দানে লড়াই করছেন। খেলা ছাড়ার পর তিনি হরিয়ানা পুলিশের ডিএসপি পদে যোগ দেন। করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় যোগীন্দরের দায়িত্ব বেড়ে গিয়েছে। তিনি এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে। সম্প্রতি তাঁর কর্তব্য পালনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাঁর এই লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল আইসিসি। ট্যুইটে তাঁকে ‘আসল বিশ্বনায়ক’ হিসেবে মন্তব্য করা হয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ট্যুইটার হ্যান্ডেলে । এরপর থেকে আরও কিছুদিন কেটে গিয়েছে। হিসার জেলার ডিএসপি-র কাঁধে এখন গুরুদায়িত্ব যাতে লকডাউনের সময় মানুষ বাড়িতেই থাকেন, তা নিশ্চিত করা। যোগীন্দর বলেছেন, নিজের দায়িত্ব পালনের জন্য সর্বসময় সতর্ক ও কাজের মধ্যে থাকতে হয়। যোগীন্দর বলেছেন, এখন সকাল ছয়টায় আমার দিন শুরু হয়। আজ সকাল ছয়টায় দিন শুরু করেছি, এখন বাড়ি ফিরেছি (রাত ৮ টা)। কিন্তু জরুরি পরিষেবার জন্য আমাকে প্রস্তুত থাকতে হয়। তাই ২৪ ঘন্টাই তৈরি থাকি। এ ব্যাপারে ‘না’ বলার কোনও জায়গা নেই। যোগীন্দর জানিয়েছেন, আমাকে হিসারের গ্রামীন এলাকা দেখতে হয়। তিনি বলেছেন, এখন একটা সাধারণ জরুরি বার্তা হল, কেউ যেন বাড়ির বাইরে পা না রাখেন। উপযুক্ত প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোলে আইন অনুযায়ী সাজা হতে পারে। সংক্ষিপ্ত ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে চারটি করে একদিনের ম্যাচ ও টি-২০ খেলেন ডানহাতি মিডিয়ামে পেসার যোগীন্দর। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারটির জন্যই তাঁকে মনে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ফাইনালের শেষ ওভারে বল তুলে দেন যোগীন্দরের হাতে। সেই আস্থার মর্যাদা দিয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে মিসবা-উল-হককে আউট করে ভারতকে জয় এনে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget