এক্সপ্লোর

IND vs AUS: শেষবেলায় তিনিই নায়ক, তবুও কার্তিকের মুখে রোহিতের প্রশংসা

Karthik On Rohit: চাপের মুখে শেষ ওভারে ব্য়াট করতে নেমে পরপর ২ বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতানো। তাঁর ব্যাটিং দেখে রোহিতের রি-অ্যাকশনও ছিল চোখে পড়ার মত।

নাগপুর: আজ থেকে এক বছর আগেও জানতেন না যে ফের প্রত্যাবর্তন করতে পারবেন কি না। কিন্তু গত আইপিএলের পর থেকেই পুরো ছবিটা বদলে গিয়েছে। দীনেশ কার্তিক ভারতীয় দলে প্রত্যাবর্তনই করেননি, তিনিই এখন দলের মূল ফিনিশার। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। আর ছত্রিশের কার্তিককে কেন বিশ্বকাপে নেওয়া হয়েছে, তার আরও একটা প্রমাণ গতকাল তিনি দিয়ে দিয়েছেন। চাপের মুখে শেষ ওভারে ব্য়াট করতে নেমে পরপর ২ বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতানো। তাঁর ব্যাটিং দেখে রোহিতের রি-অ্যাকশনও ছিল চোখে পড়ার মত। তবে নিজের ব্যাটিং নয়, ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেল তামিলনাড়ুর এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারের মুখে। 

রোহিতের প্রশংসায় কী বললেন কার্তিক?

গতকাল ব্যাট হাতে ২০ বলে ৪৬ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। সেই পুরনো হিটম্যানকে আবার দেখতে পাওয়া গিয়েছে। শেষ ওভারে ফিনিশারের ভূমিকা নিভিয়েছেন কার্তিক। সেই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ''ফিনিশারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আমি দীর্ঘদিন ধরেই এর জন্য অনুশীলন করছি। আরসিবির হয়েও ফিনিশার হিসেবে ব্যাট করেছি। যখনই সময় পাই এর জন্য প্রস্তুতি শুরু করে দিই। রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর আমাকে অনেক সাহায্য করছেন। কেমন শট খেলতে হবে, সেই বিষয়ও তাঁরা জানিয়েছেন।''

এরপরই কার্তিক বলেন, ''আমি মাত্র ২টো বল খেলেছিলাম, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু নতুন বলে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে ওমন শট খেলা সত্যিই অভাবনীয়। রোহিতকে কেন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার বলা হয় তা আরও একবার প্রমাণ করল ওঁ।''

আট ওভারে ৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন রোহিত এবং রাহুল শুরুটা দারুণভাবেই করেন। তিন ওভার হওয়ার আগেই ৩৯ রান যোগ করেন দুইজনে। তবে গত ম্যাচে অর্ধশতরান করলেও এদিন ১০ রানের বেশি করতে পারেননি রাহুল। বিরাট কোহলিও ১১ রানে আউট হন। কোহলি ও সূর্যকুমার যাদবকে পরপর বলে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন অ্যাডাম জাম্পা। তবে রোহিত নিজের খেলা চালিয়ে যান। হার্দিক পাণ্ড্য ৯ রানে আউট হলে দীনেশ কার্তিক ব্যাটে নামেন। 'ফিনিশার' ডিকে নিজের কাজটা দারুণভাবে করেন। দুই বল খেলেই একটি ছয় ও একটি চার হাঁকিয়ে ভারতকে চার বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতিয়ে দেন কার্তিক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget