এক্সপ্লোর

অশ্বিনের সঙ্গে বোঝাপড়ায় দলের সুবিধা হবে, আশায় ঋদ্ধিমান

কলকাতা: অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর বোঝাপড়ার ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের সুবিধা হবে বলে আশা প্রকাশ করলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। তিনি বলেছেন, ‘অশ্বিন আমার চেয়ে অনেক বেশিদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলছে। তবে গত তিন-চারটি সিরিজে আমি ধারাবাহিকভাবে খেলছি। ফলে আমাদের বোঝাপড়া বেড়েছে। আমাদের এই বোঝাপড়া দলের কাজে লাগবে বলেই আমার আশা। বোলিং করার সময় আমি ওকে প্রয়োজনীয় পরামর্শ দিই। আবার ব্যাটিং করার সময় ও আমাকে পরামর্শ দেয়। ওর বলে কিপিং করার সুবাদে আমাদের রানিং বিটউইন দ্য উইকেটও ভাল হয়েছে।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় টেস্টে অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ষষ্ঠ উইকেটে ২১৩ রান যোগ করেন ঋদ্ধিমান। সেই ইনিংসেই তিনি জীবনের প্রথম টেস্ট শতরান করেন। এবার ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজেও ভাল পারফরম্যান্সের আশায় রয়েছেন ঋদ্ধিমান। তিনি অশ্বিনের বোলিং প্রসঙ্গে বলেছেন, ‘ভারতীয় স্পিনারদের মধ্যে অশ্বিনের বলে কিপিং করাই সবচেয়ে কঠিন। তিনি লম্বা হওয়ায় ঘূর্ণি উইকেটে চকিত টার্ন ও বাউন্স আদায় করে নিতে পারেন। রবীন্দ্র জাদেজার বল বেশি ঘোরে না। অমিত মিশ্র আস্তে বল করায় বেশি বাউন্স আদায় করতে পারেন না।’ ভারতের পেসারদের মধ্যে উমেশ যাদব ও ইশান্ত শর্মাকে এগিয়ে রাখছেন ঋদ্ধিমান। ঋদ্ধিমান কিপার হিসেবে অনেকের চেয়েই এগিয়ে। তবে এতদিন ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। টেস্টে ২২-তম ইনিংসে প্রথম শতরান করেছেন। কিপিংয়ের মতো ব্যাটিংও উন্নত করার লক্ষ্যে পরিশ্রম করছেন বাংলার এই ক্রিকেটার। তবে তিনি নিজেকে আগে উইকেটকিপার হিসেবেই দেখেন। ব্যাটিংয়ের গুরুত্ব তাঁর কাছে দ্বিতীয় সারিতে। ভারতের বর্তমান কোচ একজন ভারতীয় হওয়ায় খুশি ঋদ্ধিমান। তাঁর মতে, বিদেশিদের চেয়ে ভারতীয় কোচ হলে সুবিধা হয়। অনিল কুম্বলে যে কাজ করতে পারবেন, সেটা কোনওদিনই একজন বিদেশির পক্ষে সম্ভব নয়। কোচ এবং অধিনায়ক বিরাট কোহলি তাঁকে সাহায্য করেন বলে জানিয়েছেন ঋদ্ধিমান।

সেরা শিরোনাম

Rameshbabu Praggnanandhaa : বিশ্ব দাবায় রমেশবাবু প্রজ্ঞাননন্দের রাজ! প্রথম ভারতীয় হিসেবে জিতলেন 'গ্র্যান্ড চেস ট্যুর'
বিশ্ব দাবায় রমেশবাবু প্রজ্ঞাননন্দের রাজ! প্রথম ভারতীয় হিসেবে জিতলেন 'গ্র্যান্ড চেস ট্যুর'
Bengal Cricket: বর্ষসেরা আম্পায়ার বাছা নিয়ে বেনজির সংঘাত সিএবি-তে, নাম ঘোষণা করেও বাতিল! আসরে সৌরভ
বর্ষসেরা আম্পায়ার বাছা নিয়ে বেনজির সংঘাত সিএবি-তে, নাম ঘোষণা করেও বাতিল! আসরে সৌরভ
Nepal Flash Flood: দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের
দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের
Rohit Yadav: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ, দরজা বন্ধ বাংলার! রোহিতকে নিয়ে বেনজির বিভ্রাট
ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ, দরজা বন্ধ বাংলার! রোহিতকে নিয়ে বেনজির বিভ্রাট

ভিডিও

Flash Flood in Nepal: চিনে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১ | China Earthquake
Sange Suman(২৭.০৮.২৬)পর্ব ২ | 'বিজেপিতে তোলাবাজি', মানছেন রূপা, 'ঠিক সময়ে দাওয়াই', বললেন দিলীপ
Sange Suman (২৭.০৮.২৬)পর্ব ১ | বিলবোর্ড ভাঙার অভিযানে বাধা, দু'পক্ষের তুমুল ধস্তাধস্তি, অভিষেক-পুলিশ বচসা
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget