এক্সপ্লোর

Mithali Raj Update: ‘আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর, এখনও রানের খিদে শেষ হয়নি আমার’

৩৮ বছরের মিতালি ওয়ান ডে ও টেস্ট ফরম্যাটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। এখনও তাঁর মধ্যে রান করার খিদে রয়েছে বলেই মনে করেন তিনি।

মুম্বই: কেরিয়ারের গোধূলিতে এসে যেন আরও বেশি করে উজ্জ্বল হয়ে উঠছেন মিতালি রাজ। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হয়েছেন কিছুদিন আগেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে দলকেও জিতিয়েছেন অপরাজিত অর্ধশতরান করে। তবে ৩৮ বছরের মিতালিকে নিয়ে সমালোচনাও কম হয়নি। যখনই একটু ব্যর্থ হয়েছেন, তখনই বয়সের খোঁচা দিয়ে মিতালিকে দল থেকে বের করে দেওয়ার সওয়ালও করেছেন অনেকে।

তবে নিন্দুকদের কথায় কান দিতে নারাজ ওয়ান ডে ও টেস্ট ফরম্যাটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। এখনও তাঁর মধ্যে রান করার খিদে রয়েছে বলেই মনে করেন মিতালি। তিনি বলেন, ‘ক্রিকেটের সফরটা কখনওই আমার জন্য সুখকর ছিল না। অনেক চড়াই উৎরাই এসেছে এই কেরিয়ারে। একটা সময় ছিল যখন বিভিন্ন কারণের জন্য ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলাম আমি। কিন্তু এরপর সেই সিদ্ধান্ত থেকে সরেও আসি। ২২ বছর হয়ে গেল আমার আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু এখনও সমানভাবে রান করার ক্ষিদে কাজ করে আমার ভেতরে।’

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ক্রিজে শেষ পর্যন্ত টিকে ছিলেন মিতালি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। সেই ম্যাচে অপরাজিত ৭৫ রান করেছিলেন। শার্লটি এডওয়ার্ডসকে টপকে মহিলা ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন মিতালি। তাঁর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১০ হাজার ৩৭৭ রান। মিতালি বলেন, ‘ক্রিকেটের জন্য প্যাশনটা এখনও আমার মধ্যে সমান কাজ করে। এখনও ২২ গজে গিয়ে সময় কাটাতে চাই। ২২ গজে দেশকে আরও ম্যাচ জেতাতে চাই। জানি কিছু কিছু জায়গায় আমাকেও আরও উন্নতি করতে হবে। আমি তা দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা করছি। আশা করি আরও বেশ কিছুদিন দেশের জন্য খেলতে পারব।’

২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন মিতালি। আপাতত টেস্ট ও ওয়ান ডে ফরম্যাটে দেশকে আরও ম্যাচ জেতাতে মরিয়া তিনি। ২০১৭ সালে তাঁর নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে হারতে হয় ভারতকে।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget