এক্সপ্লোর

দেখুন: 'আমি দুঃখিত', কান্নায় ভেঙে পড়ে বললেন অনুতপ্ত স্টিভ স্মিথ

সিডনি: যে কাজ করেছি তা নিয়ে আক্ষেপ থেকে যাবে সারা জীবন। দেশে ফিরে চোখে জল স্টিভ স্মিথের। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় সময় হিসেবে বৃহষ্পতিবার দুপুরে সিডনি বিমানবন্দরে নামেন বল বিকৃতি কান্ডে এক বছরের জন্য নির্বাসিত হওয়া অসি ক্রিকেটার। স্মিথ অস্ট্রেলিয়ার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন কেপ টাউন টেস্ট ম্যাচে তাঁর অখেলোয়াড়োচিত ভুলের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়া বল বিকৃতির ঘটনায় তিন দোষী ক্রিকেটার স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্টকে সাজা দিয়েছে। স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফ্টকে নয় মাস নির্বাসিত করা হয়েছে। স্মিথের অধিনায়কত্ব আগেই কেড়ে নেওয়া হয়। সিডনিতে সাংবাদিক বৈঠকে স্মিথ বল বিকৃতির ঘটনার পুরো দায় নিজের ঘাড়েই নিয়েছেন । ২৮ বছরের স্মিথ বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আমি পুরো দায় নিচ্ছি। আমি খুবই ভুল সিদ্ধান্ত নিয়েছি, আর এখন তার ফল বুঝতে পারছি।এটা আমার নেতৃত্বের ব্যর্থতা। ভিড়ে ঠাসা সাংবাদিক বৈঠকে স্মিথ বলেন, 'এই ভুল শোধরানোর জন্য এবং এর ফলে যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য আমি সবকিছু করব, যাতে অন্যরা এই ঘটনা দেখে শিক্ষা নিতে পারে। আশা করছি, এটা একটা বদল ঘটাতে পারব। আমি জানি, আমাকে সারাজীবন অনুতপ্ত থাকতে হবে। আমি সম্পূর্ণ বিধ্বস্ত'। বল বিকৃতির ঘটনায় ক্রিকেট বিশ্বে রাতারাতি খলনায়ক হয়ে উঠেছেন নির্বাসিত অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথ। বর্তমান ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যানের আসন ওই লজ্জাজনক কেলেঙ্কারির ঘটনায় টলে গিয়েছে। পৃথিবীটা কয়েকদিনের মধ্যেই বদলে গিয়েছে, তা বাস্তবের রুক্ষ্ম মাটিতে দাঁড়িয়ে বুঝতে পারছেন স্মিথ। জেন্টলম্যানস গেমে বল বিকৃতির মতো প্রতারণার ঘটনা ক্রিকেট অনুরাগীরা কখনওই মেনে নেন না, তা এখন বোধহয় হাড়ে হাড়ে বুঝেছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময় জোহানেসবার্গ বিমানবন্দরেই টের পেয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের কথা। সেখানে প্রতারক বলে ছিচ্ছিকারের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। নায়কের সিংহাসন থেকে এভাবে নিচে নেমে যাওয়া যে কতটা লজ্জার, তা বোঝা গেল স্মিথের সাংবাদিক বৈঠকে। স্মিথ বলেছেন, 'সময়ের সঙ্গে সঙ্গে আমি মর্যাদা ও ক্ষমা ফিরে পাব বলে আশা করছি। এ ধরনের ঘটনা ঘটতে দিয়ে আমি খুব বড় ভুল করেছি। এটা আমার খুব বড় ভুল। আমি খুবই দুঃখিত'। দলের অন্য কোনও খেলোয়াড়ের ওপর দোষ চাপাতে চাননি তিনি। এই ঘটনায় নিজেকেই দায়ী করেছেন স্মিথ। তিনি বলেছেন,অনেকেই ভুল করে। এ ধরনের ঘটনা ঘটতে দিয়ে তিনি ভুল করেছেন। এ ধরনের ঘটনা এই প্রথম তাঁর ক্ষেত্রে ঘটল। ভবিষ্যতে এর আর পুনরাবৃত্তি হবে না বলেও জানিয়েছেন স্মিথ। তাঁর এই ঘটনা থেকে অন্যরা শিক্ষা নেবে বলেও আশা প্রকাশ করেছেন স্মিথ। তিনি বলেছেন, 'এ ধরনের জবাবদিহির মতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আশেপাশের মানুষদের কথা অন্তত ভেবে দেখা উচিত। এতে বাবা-মা-ও বেদনাগ্রস্ত হয়ে পড়েন...'..এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন স্মিথ।

সেরা শিরোনাম

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget