এক্সপ্লোর

সুইং করতে জানতামই, এখন আমার বলের পেসও বেড়েছে: ভূবনেশ্বর

কলকাতা: গতকাল ইডেনে বল হাতে অস্ট্রেলিয়া শিবিরে শুরুতেই আঘাত হানেন ভারতের পেসার ভূবনেশ্বর কুমার। সেই আঘাত থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অসি ব্যাটসম্যানরা। প্রথম স্পেলে ভূমি পেস আর সুইংয়ের মিশ্রনে নাস্তানাবুদ করেছেন ব্যাটসম্যানদের। তুলে নেন বিপক্ষের ডেঞ্জারম্যান ডেভিড ওয়ার্নার সহ দুটি উইকেট। শেষপর্যন্ত তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৬.২-২-৯-৩। এমন চমকপ্রদ পারফরম্যান্সের পর ভূবনেশ্বর বলেছেন, কীভাবে সুইং করাতে হয়, তা জানতাম। আর এখন আমার বলে গতিও আনতে পেরেছি। ম্যাচের পর সাক্ষাত্কার দিতে দিয়ে ভূবির খোলামেলা স্বীকারোক্তি, যখন প্রথম দলে এসেছিলাম তখন সুইং বলের আদর্শ পরিবেশ আমার দরকার হত। অভিষেক হওয়ার এক বছর পর পেস বাড়াতে চাইছিলাম। কিন্তু কীভাবে তা করতে হবে, কোনও ধারনাই ছিল না। বোলিং গতি আনতে পারার কৃতিত্ব ভূবি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ শঙ্কর বসুকে দিয়েছেন। তিনি বলেছেন, শঙ্কর বসু তাঁর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এরফলে তিনি তাঁর বোলিংয়ে গতি বেড়েছে যা, ডেথ ওভারগুলিতে বোলিংয়ের ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছে। গতকালের ম্যাচের পারফরম্যান্স সম্পর্কে ভূবনেশ্বর বলেছেন, প্রথম বলটা করার পরই বুঝেতে পেরেছিলেন যে উইকেট সুইংয়ের পক্ষে উপযোগী। ইডেনে সাধারণত সকাল ও সন্ধেয় বল সুইং হয়। ভূবি বলেছেন, ওয়ার্নারকে আউট করতে তিনি আউটসুইঙ্গারকে হাতিয়ার করেছিলেন। সেই ফাঁদেই পা দিয়ে আউট হন ওয়ার্নার। ভূবনেশ্বর বলেছেন, আইপিএলে হায়দরাবাদ সাইরাইজার্সে একসঙ্গে খেলায় তাঁর ওয়ার্নারের দুর্বলতা সম্পর্কে ধারণা রয়েছে। তবে একইসঙ্গে তিনি বলেছেন, এক্ষেত্রে শুধু পরিকল্পনা করলেই হবে না। তা রূপায়ণও করতে হবে। ভারত প্রথমে ব্যাট করে ২৫২ রান করেছিল। ভারতীয় উইকেটে এই রান খুব একটা বেশি নয়। এ ব্যাপারে ভূবি বলেছেন, স্কোর হয়ত বেশি ছিল না। কিন্তু ড্রেসিংরুমে সে কথা কারুর মনেও হয়নি। সবাই জেতার কথাই ভাবছিল। তাঁরা একে অপরের প্রতি বিশ্বাস রাখেন। এটাই শেষপর্যন্ত ফারাক গড়ে দেয়। ভূবি আরও বলেছেন, ব্যাটিংটা তিনি এমনিতেই করতে পারেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের ইনিংসটা তাঁকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget