এক্সপ্লোর

Word Cup 2023: ''খুব দ্রুত ভারত বিশ্বকাপ জিতবে'', কীসের ভবিষ্যদ্বাণী করলেন শাস্ত্রী?

Shastri On Indian Cricket Team: আগামী বছর মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। ভারতের প্রথম টি-১০ টেনিস বল প্রতিযোগিতা। তারই এক প্রমোশনাল ইভেন্টে যোগ দিয়েছিলেন শাস্ত্রী।

মুম্বই: স্বপ্নভঙ্গ হওয়ার এক সপ্তাহই কেটেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup 2023) ফাইনালে হারতে হয়েছে রোহিত ব্রিগেডকে। তবে প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) মনে করেন খুব তাড়াতাড়িই বিশ্বকাপ ঘরে তুলতে চলেছে টিম ইন্ডিয়া। তাঁর ইঙ্গিত যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের আয়ােজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে, তা বলাই বাহুল্য। 

আগামী বছর মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। ভারতের প্রথম টি-১০ টেনিস বল প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টের এক প্রমোশনাল ইভেন্টে এসে শাস্ত্রী বলেন, ''এখনও মানতে সত্যিই কষ্ট হচ্ছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল ভারত। গোটা টুর্নামেন্টে দারুণ খেলেওছে। কিন্তু শেষ ম্যাচে এসেই হেরে গেল। সেমিফাইনাল ও ফাইনাল এই দুটো ম্যাচে প্রতিপক্ষের থেকে সব বিভাগেই দারুণ পারফর্ম করতে হবে, নইলেই চাপ।'' এরপরই বিরাটদের প্রাক্তন হেডকোচ বলেন, ''তবে আমি নিশ্চিত খুব তাড়াতাড়িই ভারত বিশ্বকাপ জিতবে। হয়ত সেটা ৫০ ওভারের ফর্ম্য়াট হবে না। তার কারণ, এই ফর্ম্যাটে দলটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। তবে কুড়ির ফর্ম্যাটে আগামী বছরের বিশ্বকাপে ভারত কঠিন প্রতিপক্ষ হতে চলেছে অবশ্যই। দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে। যারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে ভালবাসে। আমরা তার প্রমাণও পাচ্ছি প্রত্যেক সিরিজেই।''

২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটাই আইসিসি ইভেন্টে শেষ সাফল্য টিম ইন্ডিয়ার। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ভারত। এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারতে হয়েছে। এছাড়াও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ও ২০১৯ বিশ্বকাপের সেমিতে হারতে হয়েছিল। ২০১৫ বিশ্বকাপেও ফল ভাল হয়নি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে হারতে হয়েছিল ভারতকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই হেরে বিদায় নিতে হয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্তমানে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। প্রথম দুটো ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি, যশপ্রীত বুমরার মত সিনিয়র ক্রিকেটাররা সিরিজে খেলছেন না। নেই কে এল রাহুল, মহম্মদ সিরাজ ,কুলদীপ যাদবও। এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। আজ তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ২ দল।

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget