এক্সপ্লোর

রোবট নই, আমারও বিশ্রাম দরকার, বলছেন বিরাট

কলকাতা: বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ফিট ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি যেভাবে দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করেন, সেটা অনেক সময়ই অবিশ্বাস্য মনে হয়। তবে এহেন বিরাটও বলছেন, তিনি রোবট নন। তাঁরও আন্তর্জাতিক ক্রিকেটের ক্লান্তিকর সূচি থেকে বিশ্রাম দরকার। এ বছর ইতিমধ্যেই ভারতের হয়ে সাতটি টেস্ট, ২৬টি একদিনের ম্যাচ এবং ১০টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন বিরাট। তিনিই এ বছর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া আইপিএল-এ ১০টি ম্যাচও খেলেছেন বিরাট। স্বভাবতই তিনি বিশ্রাম দরকার বলে মনে করছেন। আগামীকাল থেকে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমার অবশ্যই বিশ্রাম দরকার। যখনই মনে হয় আমার শরীরকে বিশ্রাম দেওয়া দরকার, তখনই বিশ্রাম নিই। আমার কেন বিশ্রাম দরকার হবে না? আমি তো আর রোবট নই। আপনারা আমার চামড়া কেটে দেখতে পারেন রক্ত বেরোয় কি না।’ আন্তর্জাতিক ক্রিকেটাররা সাধারণত বছরে ৪০টি ম্যাচ খেলেন। কিন্তু বিরাট তার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলছেন। যদিও তাঁর মতে, একজন ব্যাটসম্যান ক্রিজে কতক্ষণ সময় কাটাচ্ছেন, কত রান করছেন, কত ওভার ব্যাট করছেন, পরিবেশ-পরিস্থিতি কীরকম সেটা বিবেচনা করা উচিত। সেটা হলে দেখা যাবে, সবাই সমসংখ্যক ম্যাচ খেলছেন। বিরাটের মতে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্কলোড নেন চেতেশ্বর পূজারা। কারণ, তিনিই ক্রিজে সবচেয়ে বেশি সময় কাটান। তাঁর সঙ্গে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যানের তুলনা করা যাবে না। ক্রিকেটারদের পক্ষে তিন ফর্ম্যাটেই সমান পারফরম্যান্স দেখানো সম্ভব নয়।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget