এক্সপ্লোর

লকডাউনে গ্রামের বাড়িতে আটকে পড়েছেন আম্পায়ার অনিল চৌধুরী, নেটওয়ার্ক ও ইন্টারনেটের সমস্যায় জেরবার

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে গত মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের ক্রিকেট সিরিজ বাতিল হয়ে গিয়েছিল। হঠাত্ পাওয়া অবসরে দিন কয়েকের জন্য গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন কাটানোর পরিকল্পনা করেছিলেন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী। গত ১৬ মার্চ উত্তরপ্রদেশের শামলি জেলায় গ্রামের বাড়িতে দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন তিনি।

নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে গত মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের ক্রিকেট সিরিজ বাতিল হয়ে গিয়েছিল। হঠাত্ পাওয়া অবসরে দিন কয়েকের জন্য গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন কাটানোর পরিকল্পনা করেছিলেন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী। গত ১৬ মার্চ উত্তরপ্রদেশের শামলি জেলায় গ্রামের বাড়িতে দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এক সপ্তাহ গ্রামের বাড়িতে কাটিয়ে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু গত ২৩ মার্চ লকডাউন ঘোষণার পর তাঁর ওই পরিকল্পনা আর কাজে আসেনি। গ্রামে আটকে পড়েছেন তিনি। আর সেখানে মোবাইলের সংযোগও ঠিকমতো নেই। ভারতীয় আম্পায়ার জানিয়েছেন, কারুর সঙ্গে কথা বলতে গেলে কোনও বাড়ির ছাদে, এমনকি গাছেও চড়তে হচ্ছে। আর ইন্টারনেট ব্যবহারের তো আর কথাই নেই। অনিল চৌধুরী বলেছেব, ১৬ মার্চ থেকে এখানে দুই ছেলেকে নিয়ে রয়েছি। বেশ কিছুদিন পরে গ্রামে এসেছিলাম। তাই এখানে সপ্তাহখানেক থাকব বলে ভেবেছিলাম। কিন্তু লকডাউন ঘোষণার পর আমি সরকারের নির্দশিকা মেনে চলছি। আমার মা ও স্ত্রী রয়েছেন দিল্লিতে। অনিল চৌধুরী বলেছেন,এখানকার সবচেয়ে বড় সমস্যা মোবাইল নেটওয়ার্ক। কারুর সঙ্গে কথা বলতে পারছি না বা ইন্টারনেট ব্যবহারও করতে পারছি না। আর তা করতে গেলে আমাকে গ্রামের বাইরে গিয়ে কোনও গাছে চড়তে হবে কিংবা ছাদে উঠতে হবে। আর এমনটা করলেও যে নেটওয়ার্ক পাওয়া যাবে, এর কোনও নিশ্চয়তা নেই। আম্পায়ার জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁর ছেলেরা অনলাইনে ক্লাস করতে পারছে না। এরফলে ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তিনিও আইসিসি-র অনলাইন প্রোগ্রামগুলি দেখতে পাচ্ছেন না। দেশের রাজধানী থেকে মাত্র ৮৫ কিমি দূরে তাঁর গ্রাম। আর সেই গ্রামেই নেটওয়ার্ক ও ইন্টারনেটের হাল নিয়ে বিস্মিত অনিল চৌধুরী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget