এক্সপ্লোর

এখনই টেস্টে ডিভিশন প্রথা নয়, ডিআরএস নিয়মে বদলের সিদ্ধান্ত আইসিসি-র

এডিনবরা: এখনই টেস্টে দুটি পৃথক ডিভিশন বা একদিনের ক্রিকেটে নতুন লিগ চালু হচ্ছে না। সামান্য বদল আনা হল লেগ বিফোর উইকেটের আবেদনের ক্ষেত্রে ‘ডিআরএস’ নিয়মে। সদ্য সমাপ্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হল। টেস্টের ভবিষ্যৎকে সুনিশ্চিত এবং ক্রিকেটের শৈল্পিকতাকে পুনরুজ্জীবিত করতে লিগ চালু করার প্রস্তাব দিয়েছিল আইসিসি-র ক্রিকেট কমিটি। প্রস্তাবে বলা হয়েছিল, টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে ফুটবলের মতো দুটি পৃথক ডিভিশন চালু করা হোক, যেথানে থাকবে প্রোমোশন এবং রেলিগেশন প্রথা। কিন্তু, বাংলাদেশের মতো ছোট টেস্ট খেলিয়ে দেশগুলি বেঁকে বসে। তাঁদের আশঙ্কা, এই পদ্ধতি হলে তারা পাকাপাকিভাবে দ্বিতীয় ডিভিশনে নেমে যাবে। মূলত, তাদের আপত্তিতেই বিষয়চিকে মুলতুবি করেছে আইসিসি বলে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে এই বিষয়ে দুবাইতে আইসিসি-র সদর দফতরে একটি কর্মশালা হবে। একইভাবে, আপাতত মুলতুবি করা হয়েছে একদিনের ক্রিকেটে নতুন লিগ চালু করার বিষয়টিও। drs-cricket তবে, এই বৈঠকে এলবিডব্লু নিয়ে একটি জটিল সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চালানো হয়েছে। চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্বে যে বৈঠক বসেছিল, সেখানে ডিশিসন রিভিউ সিস্টেম (ডিআরএস) পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছু সামান্য রদবদলের প্রস্তাব দেওয়া হয়। শনিবার সেই প্রস্তাবে সায় দিয়েছে আইসিসি। এতদিন, অন-ফিল্ড আম্পায়ারের নট-আউট সিদ্ধান্তকে পাল্টে ডিআরএস নিয়মে আউট দিতে গেলে তৃতীয় আম্পায়ারের সামনে যে মাণদণ্ড রাখা হত, তাতে অফ-স্টাম্পের মাঝ বরাবর অংশ থেকে লেগ-স্টাম্পের মাঝ বরাবর অংশ পর্যন্ত এলাকার মধ্যে (জোনে) বলের অর্ধেক অংশ থাকতে হবে। নতুন নিয়মানুসারে, ওই জোনের পরিধি সামান্য বাড়ানো হয়েছে। এবার থেকে বলের অর্ধেক অংশ অফ-স্টাম্পের একেবারে ধার থেকে শুরু হয়ে লেগ-স্টাম্পের ধার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে, বোলারদের সামান্য সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। পাশাপাশি, তৃতীয় আম্পায়ার নো-বল ডাকতে পারেন কি না সেই নিয়েও অদূর ভবিষ্যতে পরীক্ষা-নিরিক্ষা চালানো হতে পারে। আইসিসি জানিয়েছে, আসন্ন কোনও একদিনের সিরিজে এই পরীক্ষা চালানো হবে। সেখানে, বল করার কয়েক সেকেন্ডের মধ্যেই ইনস্ট্যান্ট রিপ্লে দেখে নো-বলের সিদ্ধান্ত ফিল্ড আম্পায়ারকে দেবেন তৃতীয় আম্পায়ার। অন্যদিকে, ২০২২ সালের ডারবান কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটকেও অন্তর্ভুক্ত করা এবং অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত সমর্থন জানিয়েছে আইসিসি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget