এক্সপ্লোর

কোহলির হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দণ্ড তুলে দিল আইসিসি

কেপটাউন: দক্ষিণ আফ্রিকা হারিয়ে টি ২০ সিরিজও জিতে নিয়েছে ভারত। কেপটাউনে টি ২০ সিরিজের নির্নায়ক ম্যাচে জয়ের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলির গ্রহণ করলেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দণ্ড। এই নিয়ে পর পর দুইবার এই দণ্ড গ্রহণ করলেন কোহলি। কোহলি সুদিনে ও দুর্দিনে দলের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় সমর্থক সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। টি ২০ সিরিজের শেষ ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন অনুষ্ঠানেই কোহলি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দণ্ড গ্রহণ করেন। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকার জন্য ওই দণ্ড ভারতের দলনায়ক কোহলির হাতে তুলে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুটি টেস্টে হারলেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। সিরিজে ভারত হারে ২-১। টেস্ট র‌্যাঙ্কিংয়েসেরা দলের স্বীকৃতি হিসেবে কোহলির হাতে ওই দণ্ড তুলে দেন সুনীল গাওস্কর ও গ্রেম পোলক। ২০১৬-র অক্টোবর থেকে আইসিসি-র ক্রমতালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে ভারত। ভারত সবচেয়ে বেশিদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০০৯-এর নভেম্বর থেকে ২০১১-র আগস্ট পর্যন্ত। আর যে সব অধিনায়ক এই দণ্ড গ্রহণ করেছেন তাঁরা হলেন, স্টিভ ওয়া, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ (সবাই অস্ট্রেলিয়ার), অ্যান্ড্রু ট্রস (ইংল্যান্ড), গ্রেম স্মিথ, হাসিম আমলা (দুজনেই দক্ষিণ আফ্রিকার) এবং মিসবা উল হক (পাকিস্তান)। দণ্ড গ্রহণের পর কোহলি বলেছেন, গত কয়েক বছরে দল টেস্টে যে রকম পারফর্ম করছে, তাতে তাঁরা গর্বিত। সেই পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে র‌্যাঙ্কিংয়ে। কোহলি বলেছেন, ভালো দল তাকেই বলে যখন প্রয়োজনের সময় খেলোয়াড়রা পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। ভারতীয় দল এই ক্ষমতা বারেবারেই দেখিয়েছে বলেও মন্তব্য করেছেন কোহলি। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, সমস্ত ফরম্যাটেই সফল হওয়াটা চ্যালেঞ্জিং। দল ভবিষ্যতে খেলার মান আরও উন্নত করবে। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ গত ১২ মাসে ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।। গাওস্কর বলেছেন, এটা তাঁর কাছে একটা গর্বের মুহূর্ত।

সেরা শিরোনাম

Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget