এক্সপ্লোর

Sri Lanka Team: চোটের জন্য নেই দলের সেরা স্পিনার, বিশ্বকাপে কতটা বেগ দিতে পারবে তরুণ শ্রীলঙ্কা ব্রিগেড?

World Cup 2023: ১৯৯৬ সালে বিশ্বজয়ও করেছিল শ্রীলঙ্কা। ২০১১ সালের রানার্স আপ দল। অথচ এবারের বিশ্বকাপের আগে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে মূলপর্বের টিকিট আদায় করতে হয়েছে তাদের।

কলম্বো: একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র। যেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের সংখ্যাটাই বেশি। যে দেশে দারিদ্রসীমার নীচে বসবাস করা মানুষগুলো দু বেলা দু মুঠো ঠিক করে খেতেও হয়ত পান না। সেখানেও ক্রিকেট নিয়ে রয়েছে উন্মদনা। দেশটার নাম শ্রীলঙ্কা। এশিয়ার ক্রিকেটীয় দেশগুলোর মধ্যে অন্য়তম গুরুত্বপূর্ণ একটি দেশ। শুধুমাত্র মাঠে নেমে লড়াই করাই নয়, এই দেশ জন্ম দিয়েছে অর্জুনা রণতুঙ্গা, সনৎ জয়সূর্য, চামিন্ডা ভাস, মুত্থাইয়া মুরলিথরন, কুমার সাঙ্গাকার, মাহেলা জয়বর্ধনের মত বিশ্ব বিখ্যাত ক্রিকেট তারকাদের। রণতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে বিশ্বজয়ও করেছিল শ্রীলঙ্কা। ২০১১ সালের রানার্স আপ দল। অথচ এবারের বিশ্বকাপের আগে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে মূলপর্বের টিকিট আদায় করতে হয়েছে তাদের। এশিয়া কাপের ফাইনালে ৫০ ওভারের ম্য়াচে গোটা দল মাত্র ৫০ রানে অল আউট। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্য়তম লজ্জার একটি ছিল সেটি। তবে সবকিছু ভুলে বিশ্বকাপের লড়াইয়ে নামতে চলেছে এই দ্বীপরাষ্ট্র। দাসুন শনাকার নেতৃত্বে এবারের টুর্নামেন্টে খেলতে নামবে শ্রীলঙ্কা। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কা মোট ৮৩টি ম্যাচ খেলেছে। ৩৮টি ম্যাচে জয় ও ৩৯টি ম্যাচে হারতে হয়েছে তাদের। ১টি ম্যাচ টাই ও ৫টি ম্যাচের কোনও ফল নির্ধারিত হয়নি। 

সাম্প্রতিক ফর্ম

এশিয়ান কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে লজ্জার হার সাম্প্রতিক কালে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ দুর্দান্ত পারফর্ম করেছিল লঙ্কা ব্রিগেড। কিন্তু এরপর থেকে ওয়ান ডে ফর্ম্য়াটে সাফল্য নেই বললেই চলে। বিশ্বকাপের দুটো ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল লঙ্কা বাহিনী। কিন্তু দুটোতেই হারতে হয়েছে তাঁদের। 

শক্তি

শ্রীলঙ্কার স্পিন বোলিং বিকল্প রয়েছে প্রচুর। উপমহাদেশের পিচে যা ভীষণ কার্যকরী হতে পারে। মাহিস থিকসানার মত স্পিনার যিনি সিএসকের হয়ে আইপিএল জিতেছেন। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা রয়েছেন যিনি স্পিনের সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন। তবে আলাদা করে উল্লেখ করতে হবে দুনিথ ওয়ালালাগের কথা। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সই মূলত তাঁর জন্য বিশ্বকাপের দরজা খুলে দিয়েছিল। লোয়ার অর্ডারে চাপের মুখে ব্যাট হাতেও অনবদ্য লড়াই করেছিলেন ওয়ালালাগে। অলরাউন্ডার বিসেবে অধিনাক দাসুন শনাকা ও চারিথ আসালাঙ্কা রয়েছেন দলে। ব্যাটিং বিভাগে অবশ্য় কুশল মেন্ডিসের ফর্ম দলকে ভরসা জোগাবে।

দুর্বলতা

ভারতে, যেখানে স্পিন সহায়ক পিচ, সেখান ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতি অবশ্যই অনুভব করবে শ্রীলঙ্কা শিবির। চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন হাসারাঙ্গা। ব্য়াটিং, বোলিং ২ বিভাগেই ধারাবাহিকতার অভাব। ২-৩ জন প্লেয়ারের ওপরই দল বেশি করে নির্ভরশীল। তরুণ প্লেয়াররা কতটা বিশ্বমঞ্চে জ্বলে উঠতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিশ্বকাপের দল: দাসুন শনাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সমরাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দুশন হেমন্থ, মাহিস থিকসানা, দুনিথ ওয়ালালাগে, কসুন রজিথা, মাথিসা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশাল মাধুশনাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে
অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে
Messi Wife Antonela: লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
Germany Football Team: দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget