এক্সপ্লোর

India v England 2021: ব্র্যাডম্যানের কীর্তি ছুঁলেন রুট, বিতর্কে চেন্নাইয়ের পিচ

সিরিজের প্রথম টেস্টেই চাপে ভারত। বিরাট কোহলিদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান তুলে ফেলেছেন জো রুটরা। আর ব্যাট হাতে শাসকের ভূমিকায় ইংরেজ অধিনায়ক। শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে রুট করে গেলেন ২১৮ রান। আর ছুঁয়ে ফেললেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে।

চেন্নাই: সিরিজের প্রথম টেস্টেই চাপে ভারত। বিরাট কোহলিদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান তুলে ফেলেছেন জো রুটরা। আর ব্যাট হাতে শাসকের ভূমিকায় ইংরেজ অধিনায়ক। শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে রুট করে গেলেন ২১৮ রান। আর ছুঁয়ে ফেললেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে। কীভাবে? অধিনায়ক হিসাবে পরপর তিন টেস্টে একটি করে দেড়শোর বেশি রানের ইনিংস খেললেন রুট। যে কৃতিত্ব ব্র্যাডম্যান ছাড়া আর কারও নেই। স্বপ্নের দৌড় চলছে রুটের। ২০২১ সালে তিনি তিনটি টেস্ট খেলেছেন। তিনটিতেই সেঞ্চুরি করেছেন। যার মধ্যে দুটিতে ডাবল সেঞ্চুরি। ভারতে আসার আগে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছেন রুটরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন রুট। পরের টেস্টে একই মাঠে করেন ১৮৬ রান। তারপর ফের চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করলেন। চেন্নাইয়েই আবার শততম টেস্ট ম্যাচ খেলছেন রুট। কেরিয়ারে পঞ্চম ডাবল সেঞ্চুরি হল তাঁর। ১৯৩৭ সালের অ্যাসেজে দেশের মাটিতে অধিনায়ক হিসাবে ২৭০, ২১২ ও ১৬৯ রান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টে। রুট আর একটি বিরল নজিরও গড়েছেন। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, একশোতম টেস্টে যাঁর ডাবল সেঞ্চুরি রয়েছে। রিকি পন্টিং তাঁর কেরিয়ারের একশোতম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। তবে দ্বিশতরান করতে পারেননি। রুট ছাড়াও শনিবার রান পেলেন বেন স্টোকস। ১১৮ বলে ৮২ রান করেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা, আর অশ্বিন ও শাহবাজ নাদিম দুটি করে উইকেট পেয়েছেন। দুদিনে ১৮০ ওভার বল করেও ইংল্যান্ডকে অল আউট করা গেল না কেন, দ্বিতীয় দিনের শেষে অবশ্য সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, এই উইকেটে ম্যাচের ফয়সালা হওয়া কঠিন। তার মধ্যে সারাদিনে ১৬টি নো বল করেন ভারতীয় বোলাররা। ম্যাচের ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও ট্যুইট করেন, এতগুলো নো বল মেনে নেওয়া কঠিন। পাশাপাশি আলোচনা চলছে, এত ওভার ব্যাট করা ইংল্যান্ডের কৌশলগত কোনও ভুল হল কি না তা নিয়েও। যেখানে পিচ থেকে বোলাররা বড় একটা সাহায্য পাচ্ছেন না, সেখানে ভারতকে দুবার আউট করার সুযোগ পাবে তো ইংল্যান্ড!

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget