এক্সপ্লোর

IND v SA 2022: কার্তিকের আগে অক্ষরকে ব্যাটিং! পন্থের নেতৃত্ব নিয়েই প্রশ্ন গাওস্কর-স্মিথদের

Ind vs SA: বিশেষ করে আইপিএলে কার্তিক যে রকম ফর্মে ছিলেন, তার পরে কেন কার্তিককে আগে পাঠিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করা হল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গাওস্কররা।

কটক: কে এল রাহুল (KL Rahul) চোট পেয়ে গোটা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর কাঁধে পড়েছিল জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্ব দেওয়ার ধরন দেখে হতাশ সুনীল গাওস্কর-গ্রেম স্মিথের মতো প্রাক্তনীরা।

রবিবার কটকে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) আগে ব্যাট করতে পাঠানো হয় অক্ষর পটেলকে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ প্রাক্তন তারকারা। বিশেষ করে আইপিএলে কার্তিক যে রকম ফর্মে ছিলেন, তার পরে কেন কার্তিককে আগে পাঠিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করা হল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গাওস্কররা।

'মাঝে মধ্যে ফিনিশার কথাটা ব্যবহার করা হয়। ধরে নেওয়া হয় যে, ফিনিশার ১৫তম ওভারের পর ব্যাট করতে নামবে। আমি বুঝিনি কী করে কার্তিকের আগে অক্ষর পটেলকে পাঠানো হল। দেখো ভারতের হয়ে ও কটা ম্যাচ খেলেছে। কীভাবে ওর আগে অক্ষর পটেল ব্যাট করে? আমার মাথায় ঢুকছে না।'

গাওস্কর আরও বলেন, ‘‘এই দলটার সব থেকে বড় সমস্যা হল ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চহাল ছাড়া উইকেট নেওয়ার মতো আর কোনও বোলার নেই। উইকেট নিতে না পারলে তো বিপক্ষকে চাপে ফেলা যাবে না। দুটো ম্যাচে ভুবনেশ্বর ছাড়া আর এক জনকে দেখেও কি মনে হয়েছে উইকেট নিতে পারে? এক মাত্র ওর বলই স্যুইং করছিল। আর কেউ বল স্যুইং করাতে পারেনি। সেই কারণে ২১১ রান করেও ভারত জিততে পারেনি।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দু’টি ম্যাচে ভারতকে হারতে হয়েছে যথাক্রমে ৭ উইকেটে ও ৪ উইকেটে। দু’টি ম্যাচে মাত্র ৯টি উইকেট নিয়েছেন ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর ছাড়া কেউই ভাল বল করতে পারেননি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-২ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: শাস্ত্রীয় বচন 'নো উমরান', কিন্তু কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget