এক্সপ্লোর

IND vs AUS 2nd T20I: বৃষ্টির জেরে ব্যাহত ভারতীয় দলের অনুশীলন, ম্যাচেও প্রভাব ফেলবেন বরুণদেব?

IND vs AUS: গতকালই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়।

নাগপুর: মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পরাজিত হয়েছে ভারত। নাগপুরে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নাগপুরে মুখোমুখি হবে দুই দল। তবে ম্যাচের আগের দিন মাঠে অনুশীলনই করতে পারলেন না রোহিত শর্মারা (Rohit Sharma)। বৃষ্টির জেরে ব্যাহত হল ভারতীয় দলের (Indian Cricket Team) বৃহস্পতিবারের অনুশীলন। 

ইন্ডোরে অনুশীলন

গতকালই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। কাল পৌঁছনোর পর আজ ম্যাচের আগের দিন হিসেবমতো জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ভারতীয় দলের। তবে এমনটা সম্ভব হয়নি। বৃষ্টির জেরে বাতিলই করতে হল ভারতীয় দলের অনুশীলন। মাঠে অনুশীলনের বদলে টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হবে। ইন্ডোরে অনুশীলনের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়রা জিমেও কিছুটা সময় কাটাবেন।

 

মোহালিতে দুইশোর অধিক রান করেও 'ডেথ ওভারে' বোলারের ব্যর্থতায় রান ডিফেন্ড করতে সক্ষম হয়নি টিম ইন্ডিয়া। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে লড়াইয়ে টিকে থাকতে ভারতীয় দলকে নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততেই হবে। তবে পরিবেশের যা অবস্থা, তাতে ম্যাচেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। ভারত সিরিজে প্রত্যাবর্তন করতে পারে কি না এবং আদৌ বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়। 

ক্ষুব্ধ রোহিত

ম্যাচ শেষে হারের কারণ হিসাবে বোলারদের খারাপ বোলিং এবং ফিল্ডারদের ক্যাচ ছাড়ার দিকেই আঙুল তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমার মনে হয় আমরা একেবারেই ভাল বল করতে পারিনি। ফিল্ডিংয়েও আমরা সুযোগ হাতছাড়া করেছি। ২০০ রান কিন্তু কম নয়। এছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না। আমরা ব্যাটিংটা বেশ ভালই করেছি। এই ম্যাচে আমরা কী ভুল করেছি সেটা বুঝে নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা টিম ডেভিড এবং ওয়েডের মধ্যের পার্টনারশিপ ভাঙতে পারিনি। ওরা মনে হয় ৩২ বলে ৬০ রান মতো যোগ করেছে। এই পার্টনারশিপই আমার মনে হয় ম্যাচ ঘুরিয়ে দেয়।'

আরও পড়ুন: টেক্কা বাবরকে, সূর্যকুমারের সামনে শুধু মারক্রাম ও রিজওয়ান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget