এক্সপ্লোর

IND VS AUS: করোনা নেগেটিভ রোহিতরা, রওনা হচ্ছেন সিডনি টেস্ট খেলতে

ক্রিকেট অস্ট্রেলিয়ার বলা বায়ো বাবলের নিয়মভঙ্গ করে ক্রিকেটাররা কীভাবে বাইরে খেতে যান তা নিয়ে প্রশ্ন তোলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। রোহিত সহ রেস্তোরাঁয় খেতে যাওয়া ক্রিকেটারদের রাখা হয় আইসোলেশনে। আলাদা করে তাদের অনুশীলন করতেও বলা হয়। ডনের দেশের সংবাদমাধ্যম গোটা ঘটনা নিয়ে তদন্তেরও দাবি তোলে। যদিও কোনওভাবে প্রোটোকল ভঙ্গ হয়নি জানিয়ে ক্রিকেটারদের পাশে থাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

মেলবোর্ন: রেস্তোরাঁয় খাওয়ার বিতর্ক ঝেড়ে ফেলে সিডনি টেস্টে খেলতে নামার ছাড়পত্র পেয়ে গেলেন রোহিত শর্মারা। ভারতীয় দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল পুরো ভারতীয় স্কোয়াডের আরটি-পিসিআর টেস্ট হয়। যেখানে পাওয়া গিয়েছে সকলেরই রিপোর্ট নেগেটিভ। সিডনি টেস্টের প্রাক্কালে অবশ্য রোহিত শর্মাদের নিয়ে হঠাৎই ব্যাপক জলঘোলা হয়েছিল। ভারতীয় দলে যোগ দিয়ে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিতের সঙ্গে শুভমান গিল, পৃথ্বী শাহ, নভদীপ সাইনি ও ঋষভ পন্থ খেতে গিয়েছিলেন মোলবোর্নের এক রেস্তোরাঁয়। এক ভক্ত তাদের লাঞ্চের বিল মেটানোর দাবি করে ভারতীয় ক্রিকেটারদের খাওয়ার ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন। ক্রিকেটারদের যে হ্যাং আউট নিয়েই শুরু হয় বিতর্ক। ক্রিকেট অস্ট্রেলিয়ার বলা বায়ো বাবলের নিয়মভঙ্গ করে ক্রিকেটাররা কীভাবে বাইরে খেতে যান তা নিয়ে প্রশ্ন তোলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। রোহিত সহ রেস্তোরাঁয় খেতে যাওয়া ক্রিকেটারদের রাখা হয় আইসোলেশনে। আলাদা করে তাদের অনুশীলন করতেও বলা হয়। ডনের দেশের সংবাদমাধ্যম গোটা ঘটনা নিয়ে তদন্তেরও দাবি তোলে। যদিও কোনওভাবে প্রোটোকল ভঙ্গ হয়নি জানিয়ে ক্রিকেটারদের পাশে থাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিতদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর অবশ্য গোটা বিতর্ক নিয়ে মাথা না ঘামিয়ে সামনের সিডনি টেস্টে মনোনিবেশ করতে চাইছে ভারতীয় দল। ৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বর্ডার-গাওস্কর সিরিজের চার টেস্টের তৃতীয়টি। অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্টে বাজেভাবে হেরে গেলেও মেলবোর্নে প্রবলভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এবার তাদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে লিড নেওয়ার। এক সূত্র জানাচ্ছে, ‘ছেলেরা বাইরের জগতে কী হচ্ছে, কে কী বলছে সেসব নিয়ে মাথা ঘামাতে চাইছে না। কোনও প্রোটোকল ভঙ্গ হয়েছে বলে আমরা মনে করছি না, আর সেই ভাবনা নিয়েই এগোচ্ছি। আপাতত গোটা দলের একটাই লক্ষ্য সিডনিতে সিরিজ ২-১ করে ফেলার।’ এমনিতেই ব্রিসবেনে সিরিজের শেষ টেস্টের আগে নিয়মকানুনের বেড়াজাল নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ভারতীয় দলের ব্যাখ্যা, মাঠে যেখানে সমর্থকদের আসার অনুমতি দেওয়া হচ্ছে, তখন ক্রিকেটারদেরও প্রোটোকল মেনে স্বাভাবিক জীবনযাপনের ছাড়পত্র দেওয়া হোক। কুইন্সল্যান্ড প্রশাসন অবশ্য তাদের দাবিকে অন্য মোড়ক দিয়ে কড়া সুরে জানিয়েছে, নিয়ম না মানতে পারলে খেলতে আসার দরকার নেই।

সেরা শিরোনাম

Arshdeep Singh: 'দারুণ জীবনসঙ্গী পেয়েছি..', বাগদত্তা সমরীনকে নিয়ে আবেগঘন বার্তা অর্শদীপের
'দারুণ জীবনসঙ্গী পেয়েছি..', বাগদত্তা সমরীনকে নিয়ে আবেগঘন বার্তা অর্শদীপের
Virat And Shreyas: 'এত অহংকার কিসের?' বিরাটের সঙ্গে শ্রেয়সের ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
'এত অহংকার কিসের?' বিরাটের সঙ্গে শ্রেয়সের ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
Mohit Ulva: আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
U19 Asia Cup: 'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget