এক্সপ্লোর

আজ সকালে ঘুম থেকে উঠে ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না অশ্বিন, জানালেন তাঁর স্ত্রী

রবিবার রাতেও যন্ত্রনায় কাতরাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সোমবার সকালে ঘুম থেকে উঠে ভালো করে দাঁড়াতেও পারছিলেন না। ভারতীয় দলের এই ক্রিকেটারের স্ত্রী পৃথী এ কথা জানিয়েছেন। সেই অশ্বিনই শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে সিডনিতে পঞ্চম দিন হনুমা বিহারীর সঙ্গে জুটিতে ২৫৬ বল খেলে দলের হার বাঁচালেন।

সিডনি: রবিবার রাতেও যন্ত্রনায় কাতরাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সোমবার সকালে ঘুম থেকে উঠে ভালো করে দাঁড়াতেও পারছিলেন না। ভারতীয় দলের এই ক্রিকেটারের স্ত্রী পৃথী এ কথা জানিয়েছেন। সেই অশ্বিনই শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে সিডনিতে পঞ্চম দিন হনুমা বিহারীর সঙ্গে জুটিতে ২৫৬ বল খেলে দলের হার বাঁচালেন। দুজনে মিলে খেললেন ২৫৬ বল। অবিচ্ছিন্ন জুটিতে রান উঠল মাত্র ৬২।আসলে রান নয়, প্রতিকূল পরিস্থিতিতে ক্রিজে সময় কাটিয়ে বিপক্ষের জয়ের সমস্ত সম্ভাবনাকে নির্মমভাবে খতম করে দেওয়াই এই পার্টনারশিপের গুরুত্ব। দুজনে ৪০ ওভারের বেশি ব্যাট করে দলের হার এড়ালেন। ম্যাচের শেষে অশ্বিনের স্ত্রীর ট্যুইট-রাতে খুবই যন্ত্রণা নিয়ে ঘুমিয়েছিল মানুষটা। আজ সকালে উঠে ভালো করে দাঁড়াতেও পারছিল না। জুতোর ফিতে বাঁধতে ঝুঁকতে পর্যন্ত পারছিল না। তারপরও রবিচন্দ্রন অশ্বিন যা করেছে, সেজন্য আমি অভিভূত।
রবীন্দ্র জাডেজার চোট ছিল। এ জন্য ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাট করতে নামেন অশ্বিন। ম্যাচের পর সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, ব্যাটিং করাটা খুবই কঠিন ছিল, বিশেষ করে প্যাট কামিন্সের সামনে। তিনি বলেছেন, কামিন্স বেশ অন্য ধরনের বোলিং করছিল। পিচে অসমান বাউন্স ছিল। এজন্য কামিন্সকে খেলা খুবই মুশকিল ছিল। ৩৪ বছরের অশ্বিন ম্যাচ শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ছবি অনেক কিছুই বলে। সেই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার দলের সমস্ত সহ খেলোয়াড়দের ধন্যবাদ। এখনও পর্যন্ত চলতি সিরিজে তিন ম্যাচে ৭৮ রান করেছেন অশ্বিন। উইকেট পেয়েছেন ১২ টি। কিন্তু আজকের ইনিংস রান নয়, তাঁর দৃঢ়তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। চার ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১। এই অবস্থায় সিরিজের ফয়সালা হতে পারে ব্রিসবেনে চতুর্থ টেস্টে। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফিরিয়েছিল ভারত। তৃতীয় টেস্টেও চাপের মুখে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ভেস্তে গিয়ে চতুর্থ টেস্টের আগে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget