এক্সপ্লোর

Ind vs Eng 2021: বাদ সিবলি, ভারতীয় বোলিং সামলাতে মালানকে দলে নিল ইংল্যান্ড

২০১৮ সালে শেষবার টেস্ট খেলেছেন মালান। চলতি মরসুমে একটিমাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে অবশ্য বড় রান পেয়েছিলেন।

লিডস: লর্ডসে ভারতীয় পেসারদের সামনে ইংরেজ ব্যাটিংয়ে থরহরিকম্প লেগে গিয়েছিল। ১৫১ রানে ম্যাচ হেরে বিরাট কোহলিদের বিরুদ্ধে সিরিজে ০-১ পিছিয়ে পড়েছেন জো রুটরা। পরিস্থিতি সামাল দিতে এবার ব্য়াটিং বিভাগকে মজবুত করায় জোর দিল ইংল্যান্ড। যার প্রথম পদক্ষেপ হিসাবে বাদ দেওয়া হল ডম সিবলিকে। তাঁর পরিবর্তে নেওয়া হল দাভিদ মালানকে।

ইংরেজ ওপেনার সিবলি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। ইংল্যান্ডের হয়ে শেষ ১৫টি ইনিংসে মাত্র একবার ৩৫ রান পেরতে পেরেছেন। লর্ডসে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ তিনি। যে কারণে তিন বছর পর টেস্ট দলে ফেরানো হয়েছে মালানকে। লিডস টেস্টে রোরি বার্নসের সঙ্গে ইংল্যান্ড ইনিংস ওপেন করতে পারেন মালানই।

২০১৮ সালে শেষবার টেস্ট খেলেছেন মালান। চলতি মরসুমে একটিমাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে অবশ্য বড় রান পেয়েছিলেন। ১৯৯ রান করেন মালান। মাঝের ২ বছরে ব্যাটসম্যান হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান এখন মালান। লিডসে তাঁর ব্যাটেই ভরসা রাখতে চায় ইংরেজ শিবির।

তবে কারও কারও মতে, মালানকে ওপেনার হিসাবে নাও খেলানো হতে পারে। লিডসে তৃতীয় টেস্টে রোরি বার্নসের সঙ্গে ইনিংস ওপেন করানো হতে পারে নবাগত হাসিব হামিদকে দিয়ে। সেক্ষেত্রে তিন নম্বরে নামতে পারেন মালান।

আর এক ওপেনার রোরি বার্নসের পারফরম্যান্সও ভাল নয়। নটিংহ্যামে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। ট্রেন্ট ব্রিজের সেই টেস্টে তিনি ০ এবং ১৮ করে আউট হয়েছিলেন। তবে লর্ডসের তাঁদের প্রথম ইনিংসে রোরি ৪৯ রান করেন। যদিও দ্বিতীয় ইনিংসে তিনি ফের শূন্য করেন। তবু ইংল্যান্ডের প্রথম ইনিংসে রান পাওয়ায় এখনই তাঁকে বসিয়ে দেওয়ার রাস্তায় হাঁটেনি জো রুটদের টিম ম্যানেজমেন্ট।

হেডিংলেতে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ২৫ অগাস্ট। সিবলির সঙ্গেই ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন জ্যাক ক্রলিও। লর্ডসে যাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে মঈন আলিকে খেলানো হয়েছিল।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget