এক্সপ্লোর

IND vs ENG 3rd Test: সেঞ্চুরি টেস্টের সামনে দাঁড়িয়ে ইংরেজ অধিনায়ক স্টোকস, রাজকোটেও কি বাজ়বল?

Rohit Sharma: প্রথম টেস্টে বাজ়বলের সামনে আত্মসমর্পণ করেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন রোহিত শর্মারা।

রাজকোট: জমে উঠেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্টে বাজ়বলের সামনে আত্মসমর্পণ করেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রাজকোটে (Rajkot Test) তৃতীয় টেস্ট তাই বাড়তি গুরুত্ব পেয়ে যাচ্ছে। আর সেই ম্যাচে এক মাইলফলক স্পর্শ করবেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। এই টেস্টই ইংরেজ অলরাউন্ডারের একশোতম টেস্ট ম্যাচ।                

তবে রাজকোটে মাঠে নামার আগে চাপে ইংরেজরা। হাঁটুর চোটের কারণে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি দলের অন্যতম স্পিন ভরসা। এবার সেই চোটের কারণেই গোটা সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন তারকা ইংল্যান্ড (England Cricket Team) স্পিনার জ্যাক লিচ (Jack Leach)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে লিচের সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়। তবে লিচ সিরিজ় থেকে তাঁর বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ইংল্যান্ড। 

হায়দরাবাদে প্রথম টেস্টের সময়ই চোট পান ইংল্যান্ডের স্পিনার। বিশাখাপত্তনমে তাঁকে ছাড়াই ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচ হারতে হলেও টম হার্টলিরা বল হাতে বেশ প্রভাবিতই করেন। দলের সবথেকে অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতে হার্টলি, শোয়েব বশির ও রেহান আমেদের ত্রিফলা স্পিন আক্রমণের উপর আস্থা রাখছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্তত লিচের বদলি হিসাবে কাউকে না ডাকা সেই দিকেই ইঙ্গিত করে। অবশ্য এই তিন স্পিনার বাদেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ইংল্যান্ডের চতুর্থ স্পিন বিকল্প। নিজের অফ স্পিন বোলিংয়ে কিন্তু অতীতে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে রুটের।  

ভারতীয় শিবিরও পাচ্ছে না তাদের সেরা ব্যাটারকে। ভারত-ইংল্যান্ডের (IND vs ENG) পাঁচ টেস্টের জমাটি লড়াই। সিরিজের ফয়সালার জন্য বাকি তিন টেস্টের ফলাফলের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। আর প্রথম দুই টেস্টের মতো বাকি তিন টেস্টেও খেলবেন না বিরাট কোহলি! ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন কিংগ কোহলি। জেমস অ্যান্ডারসন বনাম কোহলি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।        

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget