এক্সপ্লোর

IND vs ENG: অর্ধশতরান গিলের, লাঞ্চ বিরতির আগেই ৪ উইকেট খোয়ালেও ২৭৫ রানে এগিয়ে ভারত

IND vs ENG, 2nd Test: শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে কিছুটা পার্টনারশিপ গড়ে তোলেন শুভমন গিল। অর্ধশতরান হাঁকালন গিল। তবে শ্রেয়স ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রজত পাতিদার ৯ রান করে আউট হন। 

বিশাখাপত্তনম: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের উইকেট এদিন সকালেই তুলে নেন জেমস অ্যান্ডারসন। এরপর শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে কিছুটা পার্টনারশিপ গড়ে তোলেন শুভমন গিল। অর্ধশতরান হাঁকালেন গিল। তবে শ্রেয়স ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রজত পাতিদার ৯ রান করে আউট হন। 

গতকাল ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড। ভারতীয় দলের প্রথম ইনিংসে ৩৯৬ রানের জবাবে এদিন ২৫৩ রানে শেষ হয় ইংল্য়ান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এদিন সকালে শুরুতেই ভারতের ২জন ওপেনারকে ফিরিয়ে দেন জিমি অ্যান্ডারসন। ১৭ রান করে যশস্বী জয়সওয়াল আউট হন ক্যাচ আউট হয়ে। অন্য়দিকে ১৩ রান করে রোহিতকে বোল্ড করেন। এরপর শ্রেয়স ও গিল মিলে ৮১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে শেষ পর্যন্ত ২৯ রান করে টম হার্টলির বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শ্রেয়স। রজত পাতিদারও বেশিক্ষণ খেলতে পারেননি। ৯ রান করে রেহান আহমেদের শিকার হন তিনি। তবে শুভমন গিল এদিন ছন্দে ছিলেন। গত কয়েকটি ইনিংসে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এদিন গিল অর্ধশতরান পূরণ করেন দলের প্রয়োজনের সময়। মধ্য়াহ্নভোজের বিরতির সময় পর্যন্ত অক্ষর পটেলের সঙ্গে ক্রিজে আছেন তিনি।

এর আগে গতকাল, ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দলের হয়ে শুরুটা খুবই ভালভাবে করেন। মাত্র ৮.৩ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। অবশেষে কুলদীপ যাদব ডাকেটকে ১৭ রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। সঙ্গীকে হারিয়েও ক্রলি কিন্তু নিজের আগ্রাসী মেজাজেই ব্যাটিং করতে থাকেন। মাত্র ৫২ বলে নিজের অর্ধ শতরান পূরণ করেন তিনি। গত ম্যাচের শতরানকারী অলি পোপ ও ক্রলি দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। ছন্দে দেখানো ক্রলি অক্ষর পটেলের বলে ৭৬ রানে আউট হন।

এরপর বুমরা জো রুট এবং পোপ উভয়কেই স্বল্প রানের ব্যবধানে ফিরিয়ে ভারতে জোড়া সাফল্য এনে দেন। ১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। স্টোকস এবং বেয়ারস্টো দ্বিতীয় সেশনে যাতে আর কোনও উইকেট না পড়ে তা সুনিশ্চিত করেন। তৃতীয় সেশনের শুরুতেই বেয়ারস্টোকে ২৫ রানে ফিরিয়ে বুমরা ফের একবার ভারতকে সাফল্য এনে দেয়। এরপর কুলদীপ যাদব বেন ফোকসকে ৬ রানে বোল্ড করেন। চাপের মুখে স্টোকস এবং হার্টলি ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। শেষমেশ ২৩৯ রানে শেষ হয় তাঁদের ব্যাটিং। ৬ উইকেট পান বুমরা। এই ৬ উইকেটের সুবাদেই টেস্টে ১৫০ উইকেটের গণ্ডি পার করে ফেললেন ভারতের তারকা ফাস্ট বোলার। 

সেরা শিরোনাম

IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Suryakumar Yadav: জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
IPL 2027: রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
IND vs NZ: টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ
টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget