এক্সপ্লোর

Sarfaraz Khan: সচিনকে পেরনোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাবা, সরফরাজের অজানা গল্প

IND vs ENG: অনিল কুম্বলের কাছে ইন্ডিয়া ক্যাপ পেয়েই তাই সরফরাজ দৌড়েছিলেন মাঠের ধারে দাঁড়ানো বাবার কাছে। বাবার হাতে তুলে দিয়েছিলেন ইন্ডিয়া ক্যাপ। নওশাদ তখন কাঁদছেন। টুপিতে চুম্বন করে ফেরত দেন ।

রাজকোট: সরফরাজ খানের (Sarfaraz Khan) বয়স তখন ১২। মুম্বইয়ের স্কুল ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করতে শুরু করে দিয়েছে। হ্যারিস শিল্ডে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নজির গড়ে হইচই ফেলে দিয়েছে। ৪৩৯ রানের সেই ইনিংস তখন সংবাদ শিরোনামে। সেই থেকেই ক্রিকেট মহলে সকলের কাছে পরিচিত নাম হয়ে ওঠা। বালক সরফরাজ সেই সময়ই এক সাক্ষাৎকারে বলেছিল, ‘আমার বাবা বলেছে সচিন তেন্ডুলকরের রান পেরিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।’

হ্যারিস শিল্ডে সেই ইনিংসের ঠিক ১৪ বছর, তিন মাস ও দশ দিন পরে, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটালেন সরফরাজ (IND vs ENG)। ছোট থেকে নানা প্রতিকূলতা পেরতে হয়েছে। আর সব ঝড় ঝঞ্ঝায় পাশে থেকেছেন বাবা নওশাদ খান। যিনি সরফরাজের প্রথম কোচও।

অনিল কুম্বলের কাছে ইন্ডিয়া ক্যাপ পেয়েই তাই সরফরাজ দৌড়েছিলেন মাঠের ধারে দাঁড়ানো বাবার কাছে। বাবার হাতে তুলে দিয়েছিলেন ইন্ডিয়া ক্যাপ। নওশাদ তখন কাঁদছেন। টুপিতে চুম্বন করে ফেরত দেন সরফরাজকে। ছিলেন সরফরাজের স্ত্রীও।

রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্যও করেন নওশাদ। ৪৫ প্রথম শ্রেণির ম্যাচে সত্তরের কাছাকাছি গড় রেখে রান করার পর প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন কেউ, এরকম নজির সচরাচর দেখা যায় না। নওশাদ ধারাভাষ্য করার ফাঁকেই জানিয়েছেন, অপেক্ষা কতটা যন্ত্রণাদায়ক ছিল। পাশাপাশি নওশাদ জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষা সরফরাজের জেদ ও মানসিক দৃঢ়তা আরও বাড়িয়েছে।

রঞ্জি ট্রফিতে বছরের পর বছর হাজার রানের বেশি করেছেন। তবু জাতীয় দলের দরজা খুলতে পারেননি। সরফরাজের জন্য সব সময় বরাদ্দ থেকেছে উপেক্ষা।

একটা সময় মুম্বই দলে নিয়মিত সুযোগ পেতেন না। যে কারণে নওশাদের কথায় উত্তর প্রদেশ রাজ্য দলে যোগ দিয়েছিলেন। উত্তর প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেন। পরে মুম্বইয়ে ফেরেন সরফরাজ।

সরফরাজকে ব্রাত্য থাকতে দেখে প্রতিবাদ করেছিলেন সুনীল গাওস্করের মতো কিংবদন্তিও। সরফরাজের নাম ভারতীয় দলে না থাকা নিয়ে সেই সময় বলা হতো, তিনি নাকি ফিটনেসে পিছিয়ে। যা শুনে ক্ষুব্ধ গাওস্কর বলেছিলেন, যদি ফিটনেস না থাকা একটা ছেলে রঞ্জি ট্রফিতে হাজারের ওপর রান করে যায়, তাহলে রঞ্জি ট্রফিকে জাতীয় দলে ঢোকার সিঁড়ি বলা হবে কেন! তুলে দেওয়া হোক টুর্নামেন্ট।

ইয়ো ইয়ো টেস্টে সরফরাজের নাকি খারাপ ফল হয়েছিল। সেটা নিয়েও কটাক্ষ করেছিলেন গাওস্কর। বলেছিলেন, তিনি বিভ্রান্ত হচ্ছেন যে ভারতীয় ক্রিকেটারেরা মাঠে খেলবেন না ব়্যাম্পে হাঁটবেন!

সব উপেক্ষার জবাব নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই দিয়েছেন সরফরাজ। ৪৮ বলে হাফসেঞ্চুরি। ৬৬ বলে ৬২ রান করে ফেরেন তিনি। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে হয়তো আরও বড় ইনিংস খেলতেন।

আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget