এক্সপ্লোর

Ajaz Patel 10 Wickets: ১০ উইকেট ক্লাবে স্বাগত, আজাজ পটেলকে অভিনন্দন অনিল কুম্বলের

Ajaz Patel 10 wickets: বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট আজাজ পটেলের।

মুম্বই: নিজে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে যে কীর্তি গড়েছিলেন, আজ দেশের মাটিতে ভারতের বিরুদ্ধেই নিউজিল্যান্ডের আজাজ পটেলকে সেই একই নজির গড়তে দেখলেন অনিল কুম্বলে। তিনি ট্য়ুইট করে আজাজকে অভিনন্দন জানিয়েছেন। ট্যুইটে কুম্বলে লিখেছেন, ‘১০ উইকেট ক্লাবে আজাজ পটেলকে স্বাগত জানাই। দারুণ বোলিং করেছো। টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিন এই কৃতিত্ব অর্জন করার জন্য বিশেষ প্রয়াস দরকার হয়।’

কুম্বলের আগে বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েন ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন অফ-স্পিনার জিম লেকার। তারপর আজ তৃতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়লেন আজাজ। 

জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন। সেটাই টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথম ১০ উইকেট নেওয়ার ঘটনা। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। তিনি দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ জন ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান। তারপর আজ ফের এই নজির গড়লেন আজাজ।

জিম লেকার যে টেস্ট ম্য়াচে বিশ্বের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেন, সেটি চলেছিল ১৯৫৬ সালের ২৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত। প্রথম ইনিংসে ৩৭ রান দিয়ে ৯ উইকেট নেন জিম লেকার। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দিয়ে তিনি ১০ উইকেট নেন। একটি টেস্টে একাই ১৯টি উইকেট নেওয়ার রেকর্ড এখনও অক্ষত। 

১৯৮৮ সালের ২১ অক্টোবর মুম্বইয়ে জন্ম হয় আজাজের। নিজের জন্ম যে শহরে, সেখানকার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইতিহাসে নিজের নাম খোদাই করে নিলেন এই স্পিনার। এই বিরল ঘটনা ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতীয় দলের ব্যাটসম্যানরা বরাবরই স্পিন বোলিংয়ের বিরুদ্ধে প্রচণ্ড শক্তিশালী। সেখানে ভারতের বিরুদ্ধেই টেস্টের এক ইনিংসে ১০ উইকেট একজন স্পিনারের পক্ষে অসামান্য কৃতিত্বের।

সেরা শিরোনাম

Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো

ভিডিও

Baruipur Incident News |
Samik Bhattacharya:
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget