এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: ফের নজির গড়ার হাতছানি, হ্যাডলিকে টপকাতে পারবেন অশ্বিন?

IND vs NZ 2nd Test: কিন্তু এবার দ্বিতীয় টেস্টের আগেই আবারও মাইলস্টোন গড়ার হাতছানি রবিচন্দ্রন অশ্বিনের (ravichandran aswin) সামনে। শুধু একটি নয়, তিন তিনটে রেকর্ড গড়ার হাতছানি তাঁর সামনে।

মুম্বই: কানপুরে রেকর্ড গড়েছিলেন। টপকে গিয়েছিলেন হরভজন (harbhajan) সিংহকে। এই মুহূর্তে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবিন্দ্রন অশ্বিন (ravichandran aswin)। কিন্তু এবার দ্বিতীয় টেস্টের আগেই আবারও মাইলস্টোন গড়ার হাতছানি তামিল এই অফস্পিনারের সামনে। শুধু একটি নয়, তিন তিনটে রেকর্ড গড়ার হাতছানি তাঁর সামনে।

কানপুর (kanpur) টেস্টে ৬ উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। যার ফলে চলতি বছরে তাঁর ঝুলিতে এসে গিয়েছে ১৪ ইনিংসে ৪৪ উইকেট। আর মাত্র ৬ উইকেট নিলেই এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব চারবার করবেন অশ্বিন। এর আগে ৩ বার এই কৃতিত্ব গড়েছিলেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় ছিলেন অনিল কুম্বলে ও হরভজন সিংহ। কিন্তু এবার তাঁদেরও টপকে যাওয়ার হাতছানি অশ্বিনের। তিনি যে তিন মরসুমে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন, তা হল - ২০১৫, ২০১৬, ২০১৭। এই মরসুমেও সেই রেকর্ডের হাতছানি রয়েছে।

 

আর মাত্র ৮ উইকেট পেলেই ঘরের মাঠে তিনশো উইকেটের মালিক হবেন অশ্বিন। সেক্ষেত্রে তিনি ছুয়ে ফেলবেন অনিল কুম্বলেকে। তিনিও ঘরের মাঠে তিনশোর বেশি উইকেটের মালিক। তাঁর ঝুলিতে রয়েছে ঘরের মাঠে ৩৫০ উইকেট। 

 

আর ৮ উইকেট পেলে আরও একটি মাইলস্টোন গড়বেন অশ্বিন। এক্ষেত্রে তিনি রিচার্ড হ্যাডলিকে টপকে যেতে পারবেন। ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক উইকেটের মালিক এই মুহূর্তে প্রাক্তন কিউয়ি পেসার। তিনি ১৪ টেস্টে ৬৫ উইকেট নিয়েছেন। অশ্বিনের ঝুলিতে রয়েছে ৫৭ উইকেট। 

উল্লেখ্য, কানপুর টেস্টের শেষ দিনে টম লাথামের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই দুরন্ত এক ব্যক্তিগত নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় হরভজন সিংকে টপকে তিন নম্বরে উঠে আসেন রবিচন্দ্রন।

আরও পড়ুন: রাহানে নয়, দ্বিতীয় টেস্টে এই ক্রিকেটারের বদলি হতে পারেন বিরাট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget