এক্সপ্লোর

আজ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রাউন্ড রবিন লিগের নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চলতি বিশ্বকাপের শেষচারে জায়গা করে নিয়েছে ভারত। আজ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের টিম বিরাট কোহলির টক্কর নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

নয়াদিল্লি: রাউন্ড রবিন লিগের নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চলতি বিশ্বকাপের শেষচারে জায়গা করে নিয়েছে ভারত। আজ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের টিম বিরাট কোহলির টক্কর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টুর্নামেন্টের আগে থেকেই ভারত অন্যতম ফেভারিট ছিল। রাউন্ড রবিন লিগ পর্বে ফেভারিটের মতোই খেলেছে মেন ইন ব্লু ব্রিগেড। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে চাপে পড়লেও মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বের করে নিতে সক্ষম হয়েছিল ভারত। তবে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এবারের টুর্নামেন্টে এই প্রথম কিউই ব্রিগেডের মুখোমুখি হচ্ছে ভারত। কারণ, গ্রুপ পর্বে ট্রেন্টব্রিজের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। রাউন্ড রবিন পর্বে ভারতীয় দলের জয়যাত্রার ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলেন ওপেনার রোহিত শর্মা। চলতি টুর্নামেন্টে চমত্কার ফর্মে রয়েছেন ভারতের হিট-ম্যান। এখনও পর্যন্ত পাঁচটি সেঞ্চুরি করেছেন, যা বিশ্বকাপে আর কোনও ব্যাটসম্যান করতে পারেননি। রোহিতকে যোগ্যসঙ্গত দিয়েছেন তাঁর সহ ওপেনার কেএল রাহুল ও অধিনায়র বিরাট কোহলি। এছাড়াও টুর্নামেন্টের শুরু থেকেই ভারতের বোলিং অ্যাটাক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দুই পেসার জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামি নিয়মিত উইকেট নিচ্ছেন। স্পিনাররাও বিপক্ষ শিবিরে চাপ তৈরি করতে সক্ষম হয়েছেন। অলরাউন্ডার হার্দিক পান্ড্যও কার্যকরী ভূমিকা নিচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথমবার খেলতে নেমেই রবীন্দ্র জাডেজা তাঁর বাঁহাতি স্পিনে প্রভাব ফেলেছিলেন। কিউই শিবির স্পিনের বিরুদ্ধে বরাবরই দুর্বল। এক্ষেত্রে এদিনের ম্যাচে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এখন দেখে নেওয়া যাক, সেমিফাইনালে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। ওপেনার ওপেনিং পজিশন নিয়ে জল্পনার কোনও অবকাশই নেই। রোহিতের সঙ্গে রাহুলই ওপেন করতে নামবেন। মিডল অর্ডারে বিরাট কোহলি, এমএস ধোনি ও ঋষভ পন্ত অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ড্য দলে থাকছেন। গত ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের জন্য সেমিফাইনালেও দলে থাকতে পারেন রবীন্দ্র জাজেডা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। সেইসঙ্গে তাঁর ফিল্ডিং সবার নজর কেড়ে নিয়েছে। এছাড়াও মিডল অর্ডারকে শক্তিশালী করতে দীনেশ কার্তিককে দলে রাখা হতে পারে। পুরো টুর্নামেন্টেই ভারতের পেসাররা দুরন্ত বোলিং করেছেন। প্রত্যেক বোলারই প্রত্যাশা অনুযায়ীই বোলিং করেছেন। তবে ম্যাঞ্চেস্টারের আবহাওয়ার কথা মাথায় রেখে এই ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে পারে ভারত।অর্থাত, আকাশে মেঘ থাকলে একজন বাড়তি পেসার নেওয়া হতে পারে। বুমরাহর পাশাপাশি ভুবনেশ্বর কুমার ও শামিকে প্রথম একাদশে রাখা হতে পারে। স্পিনার হিসেবে প্রথম একাদশে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের মধ্যে কোনও একজনকে রাখা হতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় স্পিনারের ভূমিকা পালন করবেন জাডেজা। সম্ভাব্য ভারতীয় দল- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, এমএস ধোনি, হার্দিক পান্ড্য, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর, শামি, চাহল/কুলদীপ, বুমরাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget