এক্সপ্লোর

Ind vs NZ: কানপুরে শেষদিনের থ্রিলারে রেকর্ড ভারতের পক্ষে

India vs NZ: ১৯৮৭ সালের পরের থেকে টেস্ট ক্রিকেটে ভারত কখনও ২৭৫-এর বেশি রানের লিড নিয়ে দেশের মাটিতে কোনও ম্যাচ হারেনি।

কানপুর: ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিততে হলে নিউজিল্যান্ডকে সোমবার আরও ২৮০ রান করতে হবে। অন্যদিকে, ভারতের লক্ষ্য থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব সোমবার সকালেই নিউজিল্যান্ডের উইকেট তুলে নেওয়া। এই পরিস্থিতিতে ভারতকে স্বস্তি দেবে একটি পরিসংখ্যান। ১৯৮৭ সালের পরের থেকে টেস্ট ক্রিকেটে ভারত কখনও ২৭৫-এর বেশি রানের লিড নিয়ে দেশের মাটিতে কোনও ম্যাচ হারেনি।

১৯৮৭ সালের নভেম্বরে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৭৫ রানের লক্ষ্য রেখেছিল ভারত। আর সেই লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে টেস্ট জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর পর থেকে ভারত কখনও ২৭৫ রানের বেশি লিড নিয়ে দেশের মাটিতে টেস্টে হারেনি। যে কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই লিড স্বস্তি দিচ্ছে আর অশ্বিনদের।

ভারত-নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজে কাঠগড়ায় আম্পায়ারিং। প্রথম টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম (Tom Latham) বারবার ডিআরএস নিয়ে বেঁচে যাওয়ার পর প্রাক্তন ক্রিকেটারেরা প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারিংয়ের মান নিয়ে। সেই ছবি দেখা গেল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও। দুর্ভাগ্যের শিকার হয়ে সাজঘরে ফিরতে হল কিউয়ি ওপেনার উইল ইয়ংকে। আউট না হয়েও আউট হলেন তিনি।

রবিবার, ম্যাচের চতুর্থ দিন ভারত তাদের দ্বিতীয় ইনিংস ২৩৪/৭ স্কোরে ডিক্লেয়ার করে নিউজিল্যান্ডকে শেষ ইনিংসে ব্যাট করার আমন্ত্রণ জানায় । জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে ইয়ংয়ের উইকেট হারিয়ে বসে। যদিও বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন তিনি। আউট না হওয়া সত্ত্বেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয় কিউয়ি তারকাকে।

তবে নিউজিল্যান্ড তার জন্য দোষ দিতে পারবে না কাউকে। বরং নিজেদেরই দুষতে বাধ্য হবে। ২.৬ ওভারে অশ্বিনের বলে ইয়ংকে এলবিডব্লিউ দেন আম্পায়ার । ইয়ং অপর ওপেনার টম লাথামের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। আম্পায়ার যদিও তাঁর রিভিউয়ের আবেদন নাকচ করেন । কারণ, ডিআরএস নিতে হলে ১৫ সেকেন্ডের মধ্যে ইঙ্গিত করতে হয় ব্যাটার বা ফিল্ডিং দলের অধিনায়ককে । তবে ইয়ং নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে আবেদন জানাননি। সামান্য পরে আবেদন জানান। তাঁর আবেদন গ্রাহ্য করা হয়নি । ডিআরএস আর নিতে দেওয়া হয়নি তাঁকে ।

সেরা শিরোনাম

Bengal vs Services: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget