এক্সপ্লোর

Ind vs NZ: দ্বিতীয় দিনই জয়ের গন্ধ, নিউজিল্যান্ডের চেয়ে ভারত এগিয়ে ৩৩২ রানে

Mumbai Test: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৬৩ রানের বিরাট লিড নিলেও নিউজিল্যান্ডকে (Ind vs NZ) ফলো অন করাল না ভারত। শনিবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯ রান।

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৬৩ রানের বিরাট লিড নিলেও নিউজিল্যান্ডকে (Ind vs NZ) ফলো অন করাল না ভারত। শনিবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯ রান। ক্রিজে রয়েছেন ময়ঙ্ক অগ্রবাল (৩৮ ব্যাটিং) ও চেতেশ্বর পূজারা (২৯ ব্যাটিং)। সব মিলিয়ে ৩৩২ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)।

ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অল আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)। ভেঙে গেল ১৯ বছরের পুরনো এক রেকর্ড। ২০০২ সালে দেশের মাটিতে, হ্যামিল্টনে ৯৪ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটাই ছিল ভারতের বিরুদ্ধে টেস্টে কিউয়িদের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। শনিবার যে রেকর্ড ভেঙে গেল।

ভারতের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন পেসার মহম্মদ সিরাজ ও অফস্পিনার আর অশ্বিন। সিরাজ নিলেন তিন উইকেট। যার মধ্যে দুরন্ত অফকাটারে রস টেলরের স্টাম্প ভেঙে দিলেন। যে ডেলিভারিকে অনেকে ম্যাচের সেরা বলছেন। বল মিডল স্টাম্পে পড়ে চকিতে ব্যাটারকে হার মানায়। চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই স্বমহিমায় হায়দরাবাদের পেসার।

অন্যদিকে অশ্বিনও ছিলেন দুরন্ত ফর্মে। ৮ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট নিলেন। অক্ষর পটেল দুটি ও পাঁচ বছর পরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো জয়ন্ত যাদব এক উইকেট নেন। একমাত্র টম ল্যাথাম (১০) ও কাইল জেমিসন (১৭) ছাড়া কিউয়ি ব্যাটারদের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

ভারতীয় দল প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায়। ময়ঙ্ক আগরওয়াল করেন ১৫০ রান। নিউজিল্যান্ডের হয়ে একাই ১০ উইকেট নিয়েছেন আজাজ পটেল। তাঁর ১০ উইকেটের পাল্টা জবাব ভারতের বোলারদের। মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে চা পানের বিরতিতে নিউজিল্যান্ড ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল। শেষ পর্যন্ত মাত্র ২৮.১ ওভারে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের দুর্দান্ত বিজ্ঞাপন, আজাজের কীর্তিতে উচ্ছ্বসিত ৯ বছর আগে ভারতের ঘাতক

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget