এক্সপ্লোর

টার্নিং ট্রাকে বিপজ্জনক হয়ে উঠতে পারে কেশব মহারাজ, ভারতকে হুঁশিয়ারি ডুপ্লেসিসের

বুধবার বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে ভারতীয় পরিবেশে দলের স্পিন ব্রিগেডের কথা স্মরণ করিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।

বিশাখাপত্তনম: বুধবার বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে ভারতীয় পরিবেশে দলের স্পিন ব্রিগেডের কথা স্মরণ করিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, টার্নিং ট্রাকে কেশব মহারাজকে সামলানোর কাজটা সহজ হবে না ভারতীয় ব্যাটসম্যানদের কাছে। ডুপ্লেসিস বলেছেন, অতীতেও আমরা দেখেছি, বল স্পিন করেছে। আর আমাদের মহারাজ রয়েছে। ও এখন বিশ্বের অন্যান্য স্পিনারদের মতোই দক্ষ। তাই পিচে বল ঘুরলে ও ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দলের পেস বোলিং বিকল্প নিয়ে বলতে গিয়ে ডুপ্লেসিস জানিয়েছেন, তাঁদের দলে বেশ কয়েকজন ভালো মানের পেসার রয়েছেন। তবে এক্ষেত্রে পেস যাতে নিখুঁত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেছেন, রিভার্স সুইংয়ের জন্য শুকনো মাঠ ও পিচের প্রয়োজন। সেক্ষেত্রে শুকনো পিচের সুবিধাকে কাজে লাগাতে পারি আমরা। কারণ, আমাদের কয়েকজন বোলার রয়েছেন, যাঁরা ১৪০-১৪৫ কিমি গতিতে বল করতে পারেন। বল রিভার্স সুইং করলে তা আমাদের অস্ত্র হয়ে উঠতে পারে। দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ অধিনায়ক), থিউনিস ডি ব্রইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবেইর হামজা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি,লুঙ্গি এনগিডি, আনরিজ নোরজে, ভার্নন ফিলান্ডার, ডানে পিয়েডট, কাগিসো রাবাডা, রুডি সেকেন্ড। ভারতের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, আর অশ্বিন, আর জাডেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক),ইশান্ত শর্মা, মহম্মদ সামি

সেরা শিরোনাম

IND vs NZ: ৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
Bengal vs Jharkhand: মুকেশদের নিয়ন্ত্রিত বোলিং, অর্ধশতরান ঈশ্বরণের, মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে হারাল বাংলা
মুকেশদের নিয়ন্ত্রিত বোলিং, অর্ধশতরান ঈশ্বরণের, মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে হারাল বাংলা
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
IND vs NZ: সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ, প্রথম টেস্টের আগে বুমরাদের বিশেষ বার্তা বোলিং কোচের
সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ, প্রথম টেস্টের আগে বুমরাদের বিশেষ বার্তা বোলিং কোচের

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget