এক্সপ্লোর

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩৫০ উইকেট, মুরলীধরনের রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন

শ্রীলঙ্কার প্রাক্তন বোলার মুথাইয়া মুরলীধরনের রেকর্ড স্পর্শ করলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে দ্রুততম সাড়ে তিনশো উইকেট সংগ্রহের ক্ষেত্রে প্রাক্তন কিংবদন্তী স্পিনার মুরলীধরনের রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন।

বিশাখাপত্তনম: শ্রীলঙ্কার প্রাক্তন বোলার মুথাইয়া মুরলীধরনের রেকর্ড স্পর্শ করলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে দ্রুততম সাড়ে তিনশো উইকেট সংগ্রহের ক্ষেত্রে প্রাক্তন কিংবদন্তী স্পিনার মুরলীধরনের রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন।থিউনিস ডে ব্রুইনকে আউট করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। চলতি টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই এই মাইলস্টোন স্পর্শ করলেন অশ্বিন। ম্যাচে এটি ছিল তাঁর অষ্টম উইকেট। কেরিয়ারের ৬৬ তম টেস্টে ৩৫০ উইকেট সংগ্রহ করলেন তিনি। প্রথম ইনিংসে ১৪৫ রানে সাত উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে বেশ কয়েকটি টেস্ট পরে প্রথম একাদশে ফিরে দুরন্ত পারফর্ম করলেন তিনি। এশিয়ার দুই স্পিনারের পর এই তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৬৯ টেস্ট)। ডেনিস লিলি ৭০ তম টেস্টে সাড়ে তিনশ উইকেট সংগ্রহ করেছিলেন। মুরলীধরন ৩৬০৫.২ ওভার বল করে ৩৫০ উইকেট সংগ্রহ করেছিলেন। সেখানে অশ্বিন ৩১০৯.১ ওভার বল করেই এই কৃতিত্ব অর্জন করলেন। টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথমসারির স্পিনার গত কয়েক বছরে ভারতীয় দলে কখনও জায়গা পেয়েছেন, আবার কখনও বা জায়গা পাননি। তিনি স্বীকার করেছেন যে, একটা সময় ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছিলেন। অশ্বিন বলেছেন,‘গত ২৩-২৪ বছর ধরে জীবনের সবকিছুই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে।প্রচুর আবেগ নিয়ে খেলাটা খেলেছি। মনে হয়েছিল যে, পরিবার ও বন্ধবান্ধবদের আরও সময় দেওয়া উচিত। তাই খেলার বাইরে সময় কাটানো শুরু করি এবং অন্য কোনও বিষয়ে আগ্রহ গড়ে তোলার চেষ্টা করি।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget